শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » উন্নয়নের কারণে বাংলাদেশকে অনেক দেশ সমীহ করে : চুমকি
প্রথম পাতা » গাজিপুর » উন্নয়নের কারণে বাংলাদেশকে অনেক দেশ সমীহ করে : চুমকি
শনিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উন্নয়নের কারণে বাংলাদেশকে অনেক দেশ সমীহ করে : চুমকি

---গাজীপুর জেলা প্রতিনিধি  :: (৩১ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৫মি) মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ধীরে ধীরে বাংলাদেশ বিশ্ব দরবারে নতুন উচ্চতায় আসীন হচ্ছে। বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন দেখে বর্তমানে পৃথিবীর অনেক শক্তিশালী দেশ বাংলাদেশকে সমীহ করতে শুরু করেছে। বাংলাদেশ এখন স্বনির্ভর ও আত্মমর্যাদা সম্পন্ন এক দেশের নাম। অচিরেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উন্নত দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।

তিনি আজ ১৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকায় বড়নগর সড়কের উদ্বোধন শেষে এ কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুঃ মুশফিকুর রহমান, কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান, আওয়ামী লীগ নেতা পরিমল চন্দ্র ষোঘ, আহমেদুল কবির, শাহ আলম দেওয়ান, মাইনুল ইসলাম, মাজেদুল ইসলাম সেলিম, যুবলীগ নেতা কাজী হারুন-অর-রশিদ টিপু, বাদল হোসেন, ছাত্রলীগ নেতা আলী-আল-রাফু অমিতসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ওইদিন প্রতিমন্ত্রী উপজেলায় মোট ৭টি সড়কের উদ্বোধন করেন। এরমধ্যে নাগরী ইউনিয়নে ২টি, কালীগঞ্জ পৌর এলাকায় ৩টি ও বাহাদুরসাদী ইউনিয়নে ২টি।





আর্কাইভ