শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারী থেকে স্কুলছাত্রী নিখোঁজ পরিবারের সন্দেহ অপহরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারী থেকে স্কুলছাত্রী নিখোঁজ পরিবারের সন্দেহ অপহরণ
রবিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাটহাজারী থেকে স্কুলছাত্রী নিখোঁজ পরিবারের সন্দেহ অপহরণ

---রাউজান প্রতিনিধি :: (১ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৩১মি) হাটহাজারী পৌর এলাকার শাহজালাল পাড়া সালাম ম্যানশন থেকে স্কুলছাত্রী তাছনিম সুলতানা তুহিন(১৩) নিখোঁজ হয়েছে। গত শুক্রবার (১৪সেপ্টেম্বর) সন্ধ্যায় সে নিখোঁজ হয়।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হাটহাজারী থানায় নিখোঁজ ডায়েরি রুজু করা হয়েছে। সে ওই ভবনের আবু তৈয়বের কন্যা ও হাটহাজারী গালর্স হাই স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী। তুহিনের পরিবার নিখোঁজ নয় সে অপহরণ হয়েছে এমনটা সন্দেহ করছে।

তুহিনের বড় ভাই মুন্না সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, তার পিতা-মাতা হজ্ব ব্রত পালনের জন্য বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন। সন্ধ্যায় প্রাইভেট শিক্ষক তুহিনকে পড়াতে আসেন। এসময় ভবনের নিচ তলা থেকে ২য় তলায় পড়তে যাওয়ার কথা থাকলেও সে যায়নি। পরে অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। তিনি আরো জানান, ঘটনার আগে থেকে ভবনের বাইরে একটি সিএনজি চালিত অটোরিক্সা ও একটি মোটরসাইকেল থাকলেও ঘটনার পরপরই গাড়ি দুটি সেখানে ছিলনা। হয়ত সেখানে থাকা অজ্ঞাত ব্যক্তিরাই তার বোনকে অপহরণ করে নিয়ে গেছে।

এদিকে তুহিনের মামা এরশাদসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে জানা যায়, তুহিনের সাথে কারো সাথে কোন ধরণের সম্পর্ক নেই। বিষয়টি তুহিনের অন্যান্য সহপাঠিদের থেকেও তারা নিশ্চিত হয়েছেন। এরপরও তার নিখোঁজ হওয়ার বিষয়টি তাদের চিন্তিত করে তুলেছে। তারা তুহিন অপহরণ হয়েছে এমনটাই সন্দেহ করছে।

হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামিম শেখ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এ বিষয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মেয়েটির অবস্থান নিশ্চিত করে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

কোন হৃদয়বান ব্যক্তি তুহিনের সন্ধান পেলে নিন্মোক্ত নাম্বারে 01820-653525/01819-175207/01919-355211/01857-676313 যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।





আর্কাইভ