শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » দুই যুগেও অপসারণ হয়নি আত্রাই রেলওয়ে স্টেশনের কোয়ার্টারগুলো
প্রথম পাতা » নওগাঁ » দুই যুগেও অপসারণ হয়নি আত্রাই রেলওয়ে স্টেশনের কোয়ার্টারগুলো
রবিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুই যুগেও অপসারণ হয়নি আত্রাই রেলওয়ে স্টেশনের কোয়ার্টারগুলো

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (১ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১৩মি) নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের আবাসিক কোয়ার্টারগুলোকে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে প্ররিত্যক্ত ঘোষণার পর দীর্ঘদিন দুই যুগ অতিবাহিত হলেও এগুলো অপসারণ না করায় দিন দিন বিভিন্ন প্রকার অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হচ্ছে। এছাড়াও কোয়ার্টারগুলোর ইট, দরজা, জানালাসহ মূল্যবান সামগ্রী দিন দিন হারিয়ে যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমান আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশন। এক সময় এখানেই ছিলো একমাত্র রেলওয়ে স্টেশন। পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রী ও জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে আত্রাই নদী সংলগ্ন আত্রাইঘাটে রেলওয়ে স্টেশনটি স্থানান্তর করে। স্টেশন স্থানান্তর করা হলেও এখানে কেবলমাত্র যাত্রীদের ট্রেনে ওঠা নামার জন্য প্লাটফরম, টিকিট কাউন্টার ও বুকিং কার্যক্রম ছাড়া সব কিছুাই থেকে যায় পুরাতন রেলওয়ে স্টেশনে। ট্রেনের ক্রসিং, পয়েন্টস পরিবর্তন, ডাউন কার্যক্রমসহ এখনও সকল কার্যক্রম পরিচালিত হয় পুরাতন রেলওয়ে স্টেশন থেকে। এদিকে পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে সে সময় গড়ে তোলা হয় বেশ কয়েকটি আবাসিক কোয়ার্টার। যেখানে রেলের কর্মকর্তা কর্মচারীরা বসবাস করতেন। কালের বিবর্তে পুরাতন রেলওয়ে স্টেশনের সাথে জনসংযোগ কমে যাওয়ায় সেখানে বসবাসেও আগ্রহ হারিয়ে ফেলেছে রেল সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। এখন আর ব্যবহার হয়না এসব কোয়াটার গুলো। ফলে দিন দিন অকেজো হতে থাকে এসব কোয়ার্টার। পরিণত হতে থাকে অসামাজিক কার্যকলাপের আখড়ায়।

রেল স্টেশন সূত্রে জানা যায়, এক সময় সেখানে ১৪টি কোয়ার্টার ছিলো। যার সবগুলোতেই স্টেশন মাস্টার থেকে শুরু করে পয়েন্টম্যান পর্যন্ত পরিবার বসবাস করতেন। বর্তমানে ১৪টি কোয়ার্টারের প্রায় সবগুলোই পরিত্যক্ত দিন দিন বিনষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে এখনও একটি কোয়ার্টারে জবিনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন পয়েন্টম্যান মতিউর রহমান।

এব্যাপারে পয়েন্টম্যান মতিউর রহমান বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রায় ২৪ বছর আগে এসব কোয়ার্টার পরিত্যক্ত ঘোষনা করেছেন। আমি পরিবার পরিজনসহ জীবনের ঝুঁকি নিয়ে এখানেই বসবাস করি। ফলে কিছুটা হলেও রেলওয়ের সম্পদ আজও সংরক্ষিত আছে। অন্যথায় এতদিনে হয়তোবা সবগুলোই হারিয়ে যেত।

এব্যাপারে আত্রাই রুবেল মোবাইল সার্ভিস সেন্টারের স্বত্বাধিকারী মো: রুবেল বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ এগুলো পরিত্যক্ত কোয়াটারের সামগ্রী নিলামে বিক্রয় করলে সরকারের অনেক আয় হবে। আবার অন্যদিকে এলাকাও সুশৃঙ্খল থাকবে। তিনি আরো বলেন এ জায়গাটি বিনোদন স্পট হিসাবে গড়ে তোলার মত এশটি জায়গা। সতরাং এখানকার পরিত্যক্ত কোয়ার্টারগুলো অপসারণ করে সেখানে বিনোদন স্পট গড়ে তুললে রেলওয়ে কর্তৃপক্ষের অনেক রাজস্ব আয় বাড়বে। সেই সাথে অনেক বেকার কর্মসংস্থান সৃষ্টি হবে।

এব্যাপারে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো: ছাইফুল ইসলাম জানান, রেলের ওকেজো ও পরিত্যক্ত মালামাল সম্পর্কে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এশাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। আর এগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার এষতিয়ার তাদেরই রয়েছে।

এদিকে দ্রুত পরিত্যক্ত কোয়ার্টারের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার সচেতন মহল।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)