শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » ঘুমধুম সীমান্তে বিজিবি ও বিজিপির পতাকা বৈঠক
প্রথম পাতা » আন্তর্জাতিক » ঘুমধুম সীমান্তে বিজিবি ও বিজিপির পতাকা বৈঠক
বুধবার ● ২৩ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘুমধুম সীমান্তে বিজিবি ও বিজিপির পতাকা বৈঠক

---

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :: বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতুর বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমার বর্ডার গার্ড বিজিপির মধ্যে ২৩ ডিসেম্বর (বুধবার) সকাল ১১ টায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে ৷
পতাকা বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের লেঃ কর্ণেল শফিউল আলম পারভেজ ৷ বিজিপি দলের নেতৃত্ব দেন মিয়ানমার ১ নং বিজিপির পুলিশ ব্রাঞ্চের অধিনায়ক লেঃ কর্ণেল চ তে জা ৷ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ৪ ঘন্টা ব্যাপী উক্ত বৈঠকে গত ১৪ ও ১৫ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ির সীমান্ত থেকে হারিয়ে যাওয়ার ২ বাংলাদেশী নাগরিকের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয় ৷ আলোচনা শেষে মিয়ানমার বিজিপির অধিনায়ক বিজিবিকে আশ্বস্থ করেছেন মিয়ানমার বিজিপি কর্তৃক এ ঘটনা সংঘটিত হয়নি ৷ মিয়ানমার সেনা বাহিনীও এ ঘটনার বিষয়ে কোন কিছু অবহিত নয় বলে বিজিপিকে জানিয়েছে ৷ তার প্রেক্ষিতে বর্তমানে একটি তদন্ত কার্যক্রম এখনো চলমান ৷ তদন্ত কার্যক্রম শেষে অতি দ্রুত উক্ত ২ জন বাংলাদেশীকে খুঁজে বের করে বাংলাদেশে হস্তান্তরের ব্যাপারে মিয়ানমার বিজিপির অধিনায়ক বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে আশ্বস্থ করেছেন৷ উক্ত পতাকা বৈঠকে হারিয়ে যাওয়া বাংলাদেশী নাগরিক মোঃ জয়নাল আবেদীন এবং মোঃ ছৈয়দ আলম এর ছবি বিজিবি মিয়ানমার বিজিপির অধিনায়কের কাছে হস্তান্তর করা হয় এবং তাদের এবং তাদের তদন্ত কার্যক্রমে সকল প্রকার সহযোগীতা করার বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে আশ্বস্থ করা হয় ৷ উক্ত পতাকা বৈঠকে সীমান্তের বিভিন্ন সময়ে অতর্কিত গুলি চালানো এবং সেনা বাহিনীর কার্যক্রম নিয়ে তাদের সাথে ফলপ্রুস আলোচনা হয় ৷ যার প্রেক্ষিতে উভয় দেশের মধ্যে একমত পোষন করেন ৷ পরবর্তীতে উভয় দেশের জনগণের জান মালের নিরাপত্তা বিধানে এবং সীমান্ত সুরক্ষার জন্য উভয় দেশ একমত হয়ে যৌথ বর্ডার টহল সহ পারষ্পরিক তথ্য আদান প্রদান এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করবেন ৷ বিকাল ৩টায় পাতাকা বৈঠক শেষে ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শফিউল আজম পারভেজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে ৷





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ