শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে সংসদ সদস্য মকবুল হোসেনের বিরুদ্ধে গণমিছিল
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে সংসদ সদস্য মকবুল হোসেনের বিরুদ্ধে গণমিছিল
শনিবার ● ২২ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে সংসদ সদস্য মকবুল হোসেনের বিরুদ্ধে গণমিছিল

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: (৭ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৪মি.) চাটমোহর উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ফোরামের উদ্যোগে আজ শনিবার দুপুরে স্থানীয় ডাকবাংলো থেকে একটি গণমিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ মিছিল থেকে পাবনা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ আনা হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের বর্তমান এমপিকে মনোনয়ন না দেয়ার দাবি জানানো হয়। প্রায় ২ হাজার মানুষ এ গণমিছিল ও সমাবেশে অংশ নেয়।
এ সময় মিছিলকারীদের হাতে ছিল ‘চাটমোহর থেকে এমপি প্রার্থী চাই’, ‘মকবুল বাদে প্রার্থী চাই’, ‘চাটমোহরের মানুষ বেঁধেছে জোট, রাজাকারের সন্তান বিদায় হোক’ সহ নানা শ্লোগান লেখা প্ল্যাকার্ড।

মিছিল শেষে চাটমোহর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইছাহাক আলী মানিকের সভাপতিত্বে জারদিস মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, পাবনা জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সুনীল চন্দ্র চন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফ উল্লাহ সাচ্চু, আওয়ামীলীগ নেতা এস এম আবদুল ওয়াহেদ, সাহেব আলী মাস্টার, রেজাউল করিম পলাশ, প্রভাষক আব্দুল গণি, ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আবদুল ওয়াহেদ বকুল প্রমূখ। সভা পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা শেখ ইদ্রিস আলী।

এ সমাবেশে এমপি মকবুল হোসেনকে রাজাকারের সন্তান উল্লেখ করে বক্তারা বলেন, পাবনা-৩ এলাকায় আওয়ামীলীগে কোন্দল সৃষ্টি করেছেন এমপি মকবুল হোসেন।

মকবুল এমপির বাবা প্রয়াত হাজী মহসিন হাদল-ডেমরার গণহত্যার অন্যতম সহযোগী এবং পিস কমিটির নেতা ছিলেন। তাই এবারের নির্বাচনে চাটমোহর থেকে নৌকার প্রার্থীকে দলীয় মনোনয়ন না দিতে প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান বক্তারা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)