শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় পানিবন্দি ৭১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় পানিবন্দি ৭১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ
শনিবার ● ২২ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় পানিবন্দি ৭১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ

---সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: (৭ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৯মি.) গাইবান্ধার বন্যা কবলিত চার উপজেলায় ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠায় সেগুলোতে পাঠদান সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

এছাড়া নদী ভাঙ্গনে ভবন বিলীন হওয়ায় ফুলছড়ির এরন্ডাবাড়ী ও হাড়–ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল কার্যক্রম অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এদিকে জেলার সবক’টি নদ-নদীর পানি হ্রাস পেলেও ব্রহ্মপুত্র নদের পানি দুই সে মি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।

বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১৩হাজার পরিবার। নদী ভাঙনে দুই সহস্রাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে প্রায় ১৮শ’ হেক্টর জমির আমন ক্ষেত ও বীজতলাসহ বিভিন্ন ফসল ।
গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঠে পানি ওঠায় ৭১টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানসহ সকল কার্যক্রম সাময়িকভাবে স্থাগিত রাখা হয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জ উপজেলায় ৩৪টি, ফুলছড়িতে ২২টি, সাঘাটায় ১০টি ও গাইবান্ধা সদর উপজেলায় ৫টি। এছাড়া নদী ভাঙ্গনের কারণে ফুলছড়ির এরন্ডাবাড়ী ও হাড়–ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল কার্যক্রম নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার জানান, গত কয়েকদিনে তিস্তার প্রবল স্রোতে ভাঙ্গনের কবলে নদীগর্ভে বিলিন হয়েছে সুন্দরগঞ্জের ভাটি কাপাসিয়া চরে সরকারি অর্থে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের বেশিভাগ অংশ। এতে এই প্রকল্পে আশ্রয় পাওয়া ১৮০টি অসহায় পরিবারের মধ্যে ৩৫টি পরিবার গৃহহীন হয়ে পরেছে।
গাইবান্ধা জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা মো. ইদ্রিস আলী জানান, জেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধির ফলে নিমজ্জিত সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার ১৯টি ইউনিয়নের ৮৪টি গ্রামের ১২ হাজার ৮১০টি পরিবারকে উদ্ধার করে বিভিন্ন সরকারী আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। তাদেরকে বিশুদ্ধ পানি, খাবারসহ সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া এ পর্যন্ত ওই চার উপজেলায় নদীভাঙ্গনে গৃহহীন হয়ে পড়েছে ২ হাজার ১৬৫ পরিবার। তাদেরকে সহায়তা প্রদান করা হচ্ছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ব্রহ্মপুত্র নদ ছাড়া বাকী সব নদীর পানি কমতে শুর করেছে। আগামী দুই এক দিনের মধ্যে ব্রহ্মপুত্রের পানি কমতে শুরু করবে। ভাঙনকবলিত এলাকায় জরুরি পদক্ষেপসহ সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রুহুল আমীন বলেন, বন্যায় গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের প্রায় ১৭শ’ ৬৮হেক্টর জমির আমন ক্ষেত ও বীজতলাসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। তারমধ্যে আমন ধান ১৭শত ৩২ হেক্টর, বীজতলা ২১ হেক্টর ও শাক সবজি ১৫ হেক্টর। তিনি বলেন, দ্রুত বন্যার পানি কমলে এসব ফসলের তেমন কোনও ক্ষতি হবে না।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)