শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » দলিত ও হরিজনদের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » দলিত ও হরিজনদের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মানববন্ধন
মঙ্গলবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দলিত ও হরিজনদের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মানববন্ধন

---সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: (১০ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৮মি.) জাতীয় সংসদের সাধারণ ও সংরক্ষিত আসনে ৬৫ লাখ দলিত ও হরিজনদের সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব ও সরকারি চাকুরিতে কোটা নিশ্চিত করার দাবিতে আজ মঙ্গলবার গাইবান্ধা শহরের ডিবি রোডে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অবলম্বন, জনউদ্যোগ, বিডিইআরএম, হরিজন ঐক্য পরিষদ, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ ও বাংলাদেশ রবিদাস ফোরামের উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেএসডি সভাপতি লাসেন খান, অবলম্বনের নির্বাহী পরিচালক ও জন উদ্যোগে সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, হরিজন ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক সন্তোষ বাশফোর, বিডিইআরএম এর জেলা সভাপতি দীলিপ বাশফোর, সাধারণ সম্পাদক খিলন রবিদাস, বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদ, রংপুর বিভাগের আহবায়ক রাজেশ বাশফোর, হরিজন ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহাগ বাশফোর ও দলিত নেতা বাংলাদেশ রবিদাস ফোরামের জেলা সভাপতি সুনিল রবিদাস প্রমুখ।
বক্তরা বলেন, তেলেগু, কানপুরী, হরিজন, রবিদাস, ঋষি, কাওরা, বেদে, পৌন্ড্র, চা-শ্রমিকসহ বিভিন্ন পেশায় প্রায় শতাধিক দলিত জনগোষ্ঠীর প্রায় ৬৫ লাখ মানুষ বাংলাদেশের বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলে বাস করছে। এদেশের নাগরিক হলেও আমরা দলিত ও হরিজন জনগোষ্ঠী জন্ম ও পেশাগত কারণে বৈষম্য ও বঞ্চনার শিকার। সামাজিকভাবে স্বীকৃত তথাকথিত নিচু পেশা গ্রহণে বাধ্য হয়। এর ফলে বিভিন্ন প্রকারে অস্পৃশ্যতার শিকার হচ্ছে যুগের পর যুগ।
মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের সংবিধানের ২৮ (১), (৩) ও ২৯ (২) ধারায় চেতনাগতভাবে সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্য করা যাবে না বলে আলোকপাত করা হলেও প্রয়োগিকভাবে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকার কারণে দলিত ও হরিজন জনগোষ্ঠী সমাজে মূলধারার মানুষ হিসেবে স্বীকৃতি পাই নাই। অনেক সময় তারা হোটেল-রেষ্টুরেন্টে প্রবেশ করতে পারে না। অস্পৃশ্যতা ও সামাজিক বৈষম্য বিষয়ক কোনো আইন না থাকায় অস্পৃশ্যতার প্রতিকার চেয়ে আদালতের কাছে তারা আবেদন করতেও পারে না। ফলে পেশা ও জন্মের ভিত্তিতে সামাজিক বৈষম্য-বঞ্চনা ও অস্পৃশ্যতা বিদ্যমান থাকছে; যা তাদেরকে আরো দারিদ্র্য করছে এবং রাষ্ট্রের উন্নয়ন ও বিকাশের পথে তারা ভূমিকা রাখতে পারছে না।
বাংলাদেশের ৬৫ লাখ দলিত ও হরিজন জনগোষ্ঠী অস্পৃশ্যতা ও সামাজিক বৈষম্যের শিকার হলেও তাদের পক্ষে জাতীয় সংসদে কথা বলার মত কেউ নেই। আজকে যদি ৬৫ লাখ দলিত ও হরিজনদের সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকত তাহলে তারা এভাবে অস্পৃশ্যতা ও সামাজিক বৈষম্যের শিকার হতো না। তাই অবিলম্বে জাতীয় সংসদের সাধারণ আসনে ৬৫ লাখ দলিতের সংখ্যানুপাতে দলিত ও হরিজনদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

সংরক্ষিত নারী আসনে দলিত ও হরিজন নারীদের জন্য আসন সংরক্ষণ করতে হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)