শিরোনাম:
●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ
রাঙামাটি, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » বীর মুক্তিযোদ্ধা জুলু মারমা আর নেই : খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের শোক প্রকাশ
প্রথম পাতা » খাগড়াছড়ি » বীর মুক্তিযোদ্ধা জুলু মারমা আর নেই : খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের শোক প্রকাশ
বৃহস্পতিবার ● ১১ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বীর মুক্তিযোদ্ধা জুলু মারমা আর নেই : খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের শোক প্রকাশ

---খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৬ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৯মি.) খাগড়াছড়ির বীর মুক্তিযোদ্ধা বয়োবৃদ্ধ মংশোয়েঅং মারমা (৮১) প্রকাশ জুলু মারমা ও জুলু বাবু আজ বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা নাগাদ জেলা শহরের রিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি তিন সন্তান, এক কন্যা, স্ত্রী, পুত্রবধু, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রামগড়ে জন্ম নেয়া প্রবীন এই মুক্তিযোদ্ধা রামগড়-মানিকছড়িসহ মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সম্মুখসমরে অংশ নিয়ে জীবনযুদ্ধে জয়ী হন। কর্মজীবনে কৃষি বিভাগে কর্মকর্তা হিশেবে কর্মরত ছিলেন। নির্লোভ-অমায়িক ও বন্ধুবৎসল মানুষ হিশেবে খাগড়াছড়িতে তাঁর সুনাম বিদিত।
তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শত শত মানুষ তাঁর বাড়িতে ভীড় জমান।
খাগড়াছড়ি জেলা সংস্থা’র সা: সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা জানান, ভীষণ ক্রীড়ামোদী এই মানুষটি খাগড়াছড়ির প্রবীন সমাজের এক গুরুত্বপূর্ণ অভিভাবক ছিলেন। একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও কখনো নিজের জন্য কিছু চান নি। জুলু বাবু’র সন্তানদের মধ্যে খাগড়াছড়ির ক্রীড়াঙ্গণের উজ্জল নক্ষত্র প্রয়াত অংক্যজাই মগ টকি ছাড়াও সাবেক ছাত্রনেতা রুকু মারমা, রুপেন মারমাও কৃতী ক্রীড়াবিদ।
খাগড়াছড়ির নারী সাংবাদিক ও জুলু মারমা’র পুত্রবধু চিংমেপ্রু মারমা জানান, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। জাতির একজন শ্রেষ্ঠ সন্তান হলেও শেষ বয়সে সরকারের নানা কর্তৃপক্ষ থেকে তাঁর পাশে সহযোগিতার হাত বাড়ানোর দরকার ছিল। কিন্তু সেটি হয়নি বলে জুলু মারমা কখনো অসন্তুষ্টি প্রকাশ করেন নি।
জুলু মারমা’র মৃত্যুতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপি’র যুগ্ম-সা: সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রে¤্রাচাই চৌধুরী, পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, মারমা উন্নয়ন সংসদ-এর কেন্দ্রীয় সভাপতি মংপ্রু চৌধুরী, সা: সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মংসুই প্রু চৌধুরী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে), বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বিউটি রাণী ত্রিপুরা, খাগড়াছড়ি প্রবীন হিতৈষী সংঘ-এর সা: সম্পাদক প্রবৃত্তি কুমার চাকমা, খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন-এর সভাপতি প্রদীপ চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সা: সম্পাদক জহির উদ্দিন ফিরোজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং নজরুল সংগীত শিল্পী পরিষদ সভাপতি রতন দেবনাথ পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।
প্রয়াতের মেঝ সন্তান ও খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা জানান, শুক্রবার দুপুরের পর খাগড়াছড়ির বটতলীস্থ মহাশ্মশানে জুলু বাবু’র দাহক্রিয়া সম্পন্ন করা হবে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল

আর্কাইভ