শিরোনাম:
●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » পলাশবাড়ীতে ছেলে ও ছেলের বৌয়ের হাতে মা নির্যাতিত : থানায় অভিযোগ
প্রথম পাতা » গাইবান্ধা » পলাশবাড়ীতে ছেলে ও ছেলের বৌয়ের হাতে মা নির্যাতিত : থানায় অভিযোগ
শনিবার ● ১৩ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পলাশবাড়ীতে ছেলে ও ছেলের বৌয়ের হাতে মা নির্যাতিত : থানায় অভিযোগ

---গাইবান্ধা প্রতিনিধি :: (২৮ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৭মি.) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের কড়িআটা গ্রামের মৃত আবু মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম (৪৫) নিজের ছেলে ও ছেলের বৌয়ের হাতে নির্যাতনের স্বীকার হয়েছেন। এ বিষয়ে সন্তানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন মা।
জানা গেছে, গত ৮ বছর আগে স্বামীর মৃত্যুর পর হতে এক মেয়ে এক ছেলে কে নিয়ে দুঃখ কষ্টে দিনাতিপাত করে ছেলে-মেয়েকে বিয়ে দেন। ছেলে রায়হান মিয়া (২৫) কে পাড়াপ্রতিবেশী ডালু মিয়ার কন্যার কে বিয়ে করান । এ বিয়ের পর হতে বিভিন্ন সময়ে মা আম্বিয়া বেগম কে বাড়ী হতে তাড়িয়ে দিতে নানা ভাবে মায়ের সাথে অত্যাচার ও নির্যাতন করতো ছেলে রায়হান ও তার বৌ লাবনী বেগম । শুক্রবার সকালে নিজের মাকে শাররিক ভাবে নির্যাতন করে ছেলে রায়হান ও তার বৌ লাবনী। তারা শুধু শাররিক নির্যাতন করেই ক্ষান্ত হয়নি ঘরের আসবাসপত্র ভাংচুর করে আঙ্গিনায় ফেলে দেয় মা আম্বিয়া বেগম কে বাড়ী হতে বাহির হয়ে যেতে বলে ।
ছেলে ও ছেলের বৌয়ের নির্যাতনের স্বীকার মা আম্বিয়া বেগম কান্না জড়ানো কন্ঠে জানায় , নিজের ছেলে ও ছেলের বৌয়ে হাতে মার খেয়ে আজ আমি শাররিক ভাবে অসুস্থ তাদের অকথ্য ভাষায় গালাগাল শুনে এজীবন আর রাখার ইচ্ছা হচ্ছে না। নিজের গর্ভে সন্তান আজ আমাকে যে ভাবে মারধর করে আমার ঘরের জিনিস পত্র ভাংচুর করেছে। আমি ছেলে ও ছেলের বৌয়ের শাস্তির দাবীতে থানায় এসেছি অভিযোগ করতে। স্বামী মারা যাওয়ার পর নিজের বাবার বাড়ী হতে জমিজমা বিক্রি করে এনে ঘরবাড়ী করেছি। কষ্ট করে পরের বাড়ীতে ঝিয়ের কাজ করে ছেলে মেয়েকে মানুষ করেছি সেই ছেলে আজ বৌ পেয়ে আমাকে শাররিক ভাবে নির্যাতন করলো।
এ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ডিউটি অফিসার এ এস আই এনামুল জানান, ঘটনাটি দুঃখ জনক। এ অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)