শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন
প্রথম পাতা » চট্টগ্রাম » দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন
শনিবার ● ১৩ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন

---নওগাঁ প্রতিনিধি :: (২৮ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৭মি.) “কমাতে হলে সম্পদের ক্ষতি,বাড়াতে হবে দূর্যোগের পূর্ব প্রস্তুতি” এই প্রতিপাদ্য বিষয় এর আলোকে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৮ উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও কারিতাস রাজশাহী অঞ্চলের সহযোগীতায় উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, কারিতাস রাজশাহী অঞ্চল এস সি আর ডি এফ প্রকল্প এর জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফরিদুল ইসলাম, , মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল হক,রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রশিদ,জিল্লুর রহমান,সাপাহার সদর ইউপি সদস্য মিজানুর রহমান চৌধুরী জগন্নাথ প্রমুখ।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাঙ্গুনিয়াতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন
---রাঙ্গুনিয়া প্রতিনিধি :: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা , আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১৩ অক্টোবর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা শেষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন, কোদালা ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল জব্বার, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী, নির্বাচন কর্মকর্তা মো. মহিউদ্দিন, ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া ষ্টেশন কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক,এওয়াকের সিবিআইডি অফিসার জিয়াউর রহমান, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

কাউখালীতে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় আজ শনিবার সকালে  আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৮ উপজেলা মিলনায়তনে পালন করা হয়।
দিবসটি উপলক্ষে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এক র‌্যালী উপজেলার গুরুত্ব পুর্ন সড়ক প্রদিক্ষন করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ৪নং কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মন্জুর আলম।

এসময় বক্তব্য রাখেন পিআইও অফিসের বাবুল বড়ুয়া এবং ইউএনও অফিসের নাজির মো. মামুন আল হাসান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)