শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ফুলছড়ি উপজেলা পিআইও অফিসে চেক জালিয়াতি : ৩৫ লাখ টাকা আত্মসাৎ
প্রথম পাতা » অপরাধ » ফুলছড়ি উপজেলা পিআইও অফিসে চেক জালিয়াতি : ৩৫ লাখ টাকা আত্মসাৎ
মঙ্গলবার ● ১৬ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফুলছড়ি উপজেলা পিআইও অফিসে চেক জালিয়াতি : ৩৫ লাখ টাকা আত্মসাৎ

---গাইবান্ধা প্রতিনিধি :: (৩১ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৭মি) গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিস সহকারী খালেদুজ্জামানকে চেক জালিয়াতির মাধ্যমে ৩৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় পুলিশ আটক করেছে। ফুলছড়ি উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আব্দুল হালিম টলষ্টয় জানান, অফিস সহকারী খালেদুজ্জামান বিভিন্ন সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউএনও’র স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে ওই টাকা তুলে আত্মসাত করেন। রোববার বিকালে হিসাব রেজিস্টারে চেক ও টাকার গড়মিল পাওয়া গেলে তদন্ত করলে ওই আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। রোববার রাতেই তাকে আটক করে ইউএনও পুলিশের হাতে তুলে দেয়া হয়।
গত ৮ অক্টোবর সোনালী ব্যাংক, ফুলছড়ি শাখায় ওই অফিস সহকারি খালেদুজ্জামান ২ লাখ ৪০ হাজার টাকার করে ২টি চেকের মাধ্যমে মোট ৪ লাখ ৮০ হাজার টাকা তুলতে যান। চেক দুটিতে টাকার অংক কথায় লেখার ক্ষেত্রে গড়মিল থাকায় ব্যাংকের ম্যানেজার তোফাজ্জল হোসেন তা ফেরত দিয়ে ইউএনও’র প্রতি স্বাক্ষর নিয়ে আসার অনুরোধ করেন। খালেদুজ্জামান চেক দুটি যথারীতি ইউএনও’র প্রতি স্বাক্ষর নিয়ে পুনরায় ব্যাংকে জমা দিয়ে টাকা উত্তোলন করেন। ইউএনও মোহাম্মদ আব্দুল হালিম টলষ্টয় এক প্রশ্নের জবাবে জানান, প্রতি স্বাক্ষর দেয়ার পর সন্দেহ হওয়ার পর তিনি খালেদুজ্জামানের কাগজপত্র পরীক্ষা করে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হন। পরে তার নির্দেশে ওই টাকা ব্যাংকে জমা দেয়া হয়। এরপর পিআইও অফিসের হিসাবপত্র যাছাই বাছাই করে আরও ১২টি চেক জালিয়াতির মাধ্যমে বিভিন্ন সময়ে ব্যাংক থেকে ৩৫ লাখ ৩৩ হাজার ১২০ টাকা জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে খালেদুজ্জামান উত্তোলন আত্মসাৎ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এরমধ্যে সোনালী ব্যাংক, ফুলছড়ি শাখার ৩৩০১৩৫৩৩ হিসাব নম্বর হতে ২৯/০৭/২০১৮ তারিখে ৪ লাখ ৬৮ হাজার টাকা, ০১/০৮/২০১৮ তারিখে ৭ লাখ ৮০ হাজার টাকা, ০৬/০৮/২০১৮ তারিখে ৬ লাখ ৯০ হাজার টাকা, ১৬/০৮/২০১৮ তারিখে ২ লাখ ৩৮ হাজার টাকা, ০৫/০৯/২০১৮ তারিখে ২ লাখ ১১ হাজার ১২০ টাকা, ১১/০৯/২০১৮ তারিখে ১ লাখ ৫৬ হাজার টাকা, ২৪/০৯/২০১৮ তারিখে ৪ লাখ ৫০ হাজার টাকা, ৩৩০১৩৬৯৮ হিসাব নম্বর হতে ১৭/০৭/২০১৮ তারিখে ২ লাখ টাকা, ১৮/০৭/২০১৮ তারিখে ৮০ হাজার টাকা, ১৯/০৭/২০১৮ তারিখে ১৫ হাজার টাকা এবং ৩৩০০২৩৫৪ হিসাব নম্বর হতে ২৩/০৭/২০১৮ তারিখে ১ লাখ ৫০ হাজার টাকা, ১৬/০৯/২০১৮ তারিখে ৯৫ হাজার টাকা উত্তোলন করা হয়। টিআর ও কাবিখা প্রকল্পের সোলার প্যানেল স্থাপনের দায়িত্বপ্রাপ্ত এনজিওদের জামানতের টাকার খাত থেকে এসব টাকা উত্তোলন করা হয়েছে। বিষয়টি জানার পর গাইবান্ধা থেকে জেলা প্রশাসকের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. রোখছানা বেগম এবং জেলা ত্রাণ কর্মকর্তা একেএম ইদ্রিস আলী ঘটনাস্থল ফুলছড়িতে যান এবং কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেন।
এব্যাপারে সোনালী ব্যাংক ম্যানেজার তোফাজ্জল হোসেন জানান, চেকের স্বাক্ষরে ইউএনও মোহাম্মদ আব্দুল হালিম টলষ্টয় এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মো. শহিদুজ্জামানের স্বাক্ষর হুবহু মিল পাওয়া গেছে। তবে ৮ অক্টোবরের চেক দুটিতে টাকার অংক কথায় লেখার ক্ষেত্রে তারতম্য পাওয়া যাওয়ায় তা ইউএনও’র প্রতি স্বাক্ষরের জন্য বলা হয়েছিল।
এব্যাপারে পিআইও মো. শহিদুজ্জামান বলেন, এসব ব্যাপারে তিনি কিছুই জানেন না। খালেদুজ্জামানের কাছে সমুদয় চেক ও কাগজপত্র থাকে। তিনি কিভাবে জালিয়াতির মাধ্যমে এসব টাকা উত্তোলন করেছেন তা তিনিই বলতে পারেন। এব্যাপারে ইউএনও মোহাম্মদ আব্দুল হালিম টলষ্টয় বলেন, পিআইও অফিসের ইস্যুকৃত চেকে তাকে নিয়মিত স্বাক্ষর দিতে হয়। তাই অফিস সহকারি ওই স্বাক্ষর দেখে তা জাল করে চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ইতিমধ্যে আত্মসাতের ঘটনায় খালেদুজ্জামানের বিরুদ্ধে ফুলছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা বলেন, অপরাধীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দেয়া হয়েছে। তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ