শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে বাস চলাচল বন্ধ যাত্রীদের চরম দুর্ভোগ
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে বাস চলাচল বন্ধ যাত্রীদের চরম দুর্ভোগ
রবিবার ● ২৮ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে বাস চলাচল বন্ধ যাত্রীদের চরম দুর্ভোগ

---বাগেরহাট প্রতিনিধি  :: (১৩ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৯মি) ৮ দফা দাবিতে সারা দেশের ন্যায় বাগেরহাটে চলছে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট । আজ রবিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘটের সমর্থনে শ্রমিকরা রাস্তায় নেমে পড়েছেন।

বাগেরহাট-খুলনা-ঢাকা মহাসড়ক, যশোর, ঢাকা -চট্টগ্রাম ,বরিশাল,রাজশাহী ওবাগেরহাট - খুলনা সড়কসহ জেলার অভ্যন্তরীণ সকল রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে বিকল্প যানবাহনেও যেতে পারছেন না যাত্রীরা।

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মো. মনির হোসেনে বলেন, ছুটি শেষে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেও পরিবহন ধর্মঘটের কারণে বাড়িতে ফিরে যেতে হয়েছে।

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ এলাকার বাসিন্দা আবুল কালাম শেখ জানান, জরুরিকাজে খুলনার উদ্দেশ্যে রওয়ানা হলেও তিনি যেতে পারেননি। মোরেলগঞ্জ বাসস্টান্ড থেকে বিকল্প যানবাহন ভাড়ায় চালিত মোটর সাইকেল, ইজিবাইক, নছিমনেও চলাচল করতে দিচ্ছে না শ্রমিকরা।

পত্রিকা বিক্রেতা দিপক কুমার বলেন, পরিবহন ধর্মঘটের কারণে যশোর ও খুলনা থেকে প্রকাশিত কোনো আঞ্চলিক পত্রিকা বাগেরহাটে পৌঁছায়নি।

বাস শ্রমিক শাহিন হোসেন জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাবেন।

বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শ্রমিক নেতা মাসুম মোল্লা ওরফে ছোট বাবু বলেন, চালকরা ইচ্ছা করে কোনো দুর্ঘটনা নাঘটায় । দেশে মোটর সাইকেল থেকে শুরু করে সব ধরণের যানবাহনেই দুর্ঘটনা ঘটে থাকে। একজন চালক একটি বিড়ালও মারতে চায় না। কিন্তু নানা ঘটনাক্রমে দুর্ঘটনা ঘটে যায়।নিরাপদ সড়ক চাই (নিসচা) এরবাগেরহাট জেলা শাখার সদস্য সচিব এ্যাডভোকেট ফকির ইফতেখারুল ইসলাম রানাবলেন, জনস্বার্থে কিংবা সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন আটকে গেছে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর কারণে। গত আট মাসে সারা দেশে অন্তত ২০ বার ধর্মঘট ডেকেছে এসব সংগঠন। আইনের প্রতি বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন যে ধর্মঘট পালন করছে তা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনী।

ধর্মঘটের নামে জনগণকে জিম্মি ও ক্ষতিগ্রস্ত করার দায় তাদের। শ্রমিক ফেডারেশনের নেতাদের এ জন্য শাস্তির দাবি জানান তিনি।

সম্প্রতি পাস হওয়া সড়ক পরিবহন আইন বাতিল ও ট্রাক চালক সোহেল হত্যার বিচারের দাবিতে সারাদেশের মতো বাগেরহাটে ও ৩০ অক্টোবর থেকে সারাদেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

সংসদে পাশ হওয়া ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর কয়েকটি ধারা সংশোধনসহ ৮দফা দাবি বাস্তবায়নে বাগেরহাটে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট করছে শ্রমিকরা।





খুলনা বিভাগ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ