রবিবার ● ২৮ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের বৃত্তি প্রদান : আনন্দে ভাসলো ছাত্র-ছাত্রীরা
খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের বৃত্তি প্রদান : আনন্দে ভাসলো ছাত্র-ছাত্রীরা
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১৩ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৮মি) খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জের সলঙ্গায় মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। আজ রবিবার সকালে সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে বৃত্তির নগদ অর্থ ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। নগদ অর্থ ও সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের সুরের মুর্ছনায় আনন্দ উৎফুল্ল মেতে ওঠেছিল শিক্ষার্থীরা।
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মাহবুব, জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. রায়হান গফুর, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড.জেড. এম তাজুল হুদা ও সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। আলোচনা সভা শেষে জেলার ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬২৭ ছাত্র-ছাত্রীকে সম্মাননা সনদ এবং অষ্টম ও দশম শ্রেণীর ৩৫১ মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে মেধাভিত্তিক খেলার অনুষ্ঠান “মেধায় মাতি” এবং দেশের খ্যাতনামা সংগীত শিল্পী শুভ্রদেবের সুরের মূর্ছনায় ও অভিনেতা মীর সাব্বিরের উপস্থিতি ছাত্র-ছাত্রীদের আনন্দ মেতে ওঠেছিল।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ