সোমবার ● ২৯ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঐক্যবন্ধ হয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে : জামিল হোসাইন
ঐক্যবন্ধ হয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে : জামিল হোসাইন
বাগেরহাট প্রতিনিধি :: (১৪ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.১৩মি) বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়কে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের কাছে শেখ হাসিনার উন্নয়ন মূলক চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেছে আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য মো. জামিল হোসাইন।
গতকাল রবিবার (২৮ অক্টোবর)বিকেলে উপজেলা চত্তর থেকে একটি মিছিল সহকারে নৌকায় ভোট চেয়ে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে বিভিন্ন সড়ক। এর পরে আ.লীগ নেতা জামিল হোসাইন বাজার চৌরাস্তামোড়ে সংক্ষিপ্ত পথসভায় বলেন, ঐক্যফ্রন্টের কাদে ভর করে বিএনপি-জামায়াত নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে। কোন ষড়যন্ত্রই নির্বাচনকে রুখতে পারবে না। জননেত্রেী শেখ হাসিনার নের্তৃত্বে ঐক্যবন্ধ হয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। তিনি আরো বলেন, আ.লীগের মধ্যে কোন গ্রুপিং থাকতে পারেনা। আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে তার হয়ে সকলে কাজ করে নৌকার বিজয় আনতে হবে।
বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে দলীয় নমিনেশনের বিষয়ে জামিল হোসাইন আরো বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সময়মত দলীয় প্রার্থীকে চুড়ান্ত করবেন। এখন পর্যন্ত বাগেরহাট-৪ আসনে কাউকেই নমিনেশন দেওয়া হয়নি। নমিনেশন কেউ কেউ পেয়ে গেছেন এমন ভূয়া বার্তা দিয়ে সাধারণ কর্মীদেরকে বিভ্রান্ত না করার জন্যও তিনি অনুরোধ জানান। মনোনয়নের পিছনে না ঘুরে আ.লীগের উন্নয়নের কর্মকান্ড তুলে ধরে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান।
পথসভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু যুব সেন্টারের কেন্দ্রীয় নেতা মো. বাদশা মীর, যুবলীগ নেতা মো. বিপ্লব হাওলাদার, ছাত্রলীগ নেতা সোলায়মান হোসেন বাবু, যুব সেন্টার নেতা রুহুল আমীন শেখ সহ বিভিন্ন নেতাকর্মী।





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ