শিরোনাম:
●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ
রাঙামাটি, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে ধর্মীয় গুরু বনভান্তে’র ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সমন্বয়সভা
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে ধর্মীয় গুরু বনভান্তে’র ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সমন্বয়সভা
সোমবার ● ২৮ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে ধর্মীয় গুরু বনভান্তে’র ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সমন্বয়সভা

---

ষ্টাফ রিপোর্টার :: যথাযোগ্য মর্যাদায় পরিনির্বাপিত ধর্মীয় গুরু শ্রীমত্‍ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)র ৯৭তম জন্মবার্ষিকী রাঙামাটি রাজবন বিহারে আগামী ২-৮ জানুয়ারি ২০১৬ পর্যন্ত ৭দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদির মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে ২৮ ডিসেম্বর সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়৷
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জনাব বৃষ কেতু চাকমা৷ এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, নির্বাহী প্রকেীশলী (ভারপ্রাপ্ত) পরাক্রম চাকমা, রাঙামাটির রাজ বনবিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি দীপক খীসা, নির্বাহী সদস্য রনেন্দ্র চাকমা রিন্টু’সহ সেনা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিদ্যুত্‍ বিতরণ, পৌরসভা, গোয়েন্দা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷ সভা পরিচালনা করেন পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা৷
সভায় বিগত বছরের কার্যবিবরণী পর্যালোচনা এবং উত্থাপিত বিভিন্ন বিষয়ে আলোচনার পর পরিনির্বাপিত শ্রীমত্‍ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)র ৯৭তম জন্মবার্ষিকী সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়৷ সভায় রাজ বন বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে গৃহীত প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করা হয়৷
পরিনির্বাপিত শ্রীমত্‍ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)র ৯৭তম জন্মবার্ষিকী যথাযথযোগ্য মর্যাদার সাথে সম্পন্ন করার লক্ষে এবং আগত পূর্ণার্থীদের সুবিধার্থে আইন শৃংখলা বাহিনীকে সড়ক ও নৌ পথের বিভিন্ন পয়েন্টে প্রয়োজন অনুযায়ী টহল ব্যবস্থা গ্রহণ ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা, যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে ট্রাফিক মোতায়েন, সমগ্র এলাকায় আইনশৃংখলা রক্ষার স্বার্থে পুলিশ বাহিনীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্য বিভাগকে মেডিকেল টিম ও এম্বুলেন্স প্রস্তুত রাখা, সুষ্ঠভাবে বিদ্যুত্‍ সরবরাহ অব্যাহত রাখতে বিদ্যুত্‍ বিতরণ বিভাগ, পানি সরবরাহের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, সেনিটারী লেট্রিনসমূহের দ্বারা দুষণ প্রতিরোধ এর বিষয়ে পৌর কর্তৃপক্ষ ও অন্যান্য উপস্থিত সংশ্লিষ্ট সকল বিভাগের প্রধানকে বিহার পরিচালনা কমিটিকে সহযোগিতা প্রদানের জন্য চেয়ারম্যান অনুরোধ জানান৷ তিনি (বনভান্তে)র ৯৭তম জন্মবার্ষিকীতে পরিষদ হতে ৯৭ পাউন্ড কেক ও স্বেচ্ছাসেবকদের টি-শার্ট ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন৷

আপলোড : ২৮ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৫.১০ মিঃ





আর্কাইভ