শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জ ভোটযুদ্ধে দ্বিমূখী লড়াই:কোন্দলে ধানের শীষ
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জ ভোটযুদ্ধে দ্বিমূখী লড়াই:কোন্দলে ধানের শীষ
মঙ্গলবার ● ২৯ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জ ভোটযুদ্ধে দ্বিমূখী লড়াই:কোন্দলে ধানের শীষ

---

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: সব অপেক্ষার পালা শেষ ৷ কনকেনে শীতকে উপেক্ষা করে অবশেষে বুধবার অনুষ্টিত হচেছ নবীগঞ্জ পৌরসভার ৪ র্থ বারের নির্বাচন ৷ চার দিকে বিরাজ করছে সাজ সাজ রব ৷ এ নির্বাচনকে কেন্দ্র কনে নতুন ভোটারদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উত্‍সাহ উদ্দীপনা ৷ জীবনে প্রথম বারের মত নির্বাচনে ভোট দিবে তারা ৷ বুঝেশোনে যোগ্য প্রাথীকে ভোট দেবার কথাই আসছে তাদের মুখ থেকে ৷ পোষ্টার আর ব্যানারে ছেয়ে গেছে পৌর এলাকার সকল অলিগলি ৷ বিশেষ করে এই বছর প্রথমবারের মত দলীয় প্রতীক নিয়ে নির্বাচন হওয়ার কারনে ভোটারদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক প্রাণচাঞ্চল্যতা ৷ পৌর এলাকার সচেতন সকল ভোটারদের একটাই আলোচনা কে হাসবেন বিজয়ের হাসি ? এ বছর নবীগঞ্জ পৌরসভায় মেয়র পদে দুই লন্ডন প্রবাসী প্রার্থীসহ ৫ জন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ এ নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ৩ বারের নির্বাচিত মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী (নৌকা প্রতীক), বিএনপির মনোনিত প্রার্থী ছাবির আহমদ চৌধুরী (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী জাহাঙ্গীর রানা (জগ), জাতীয় পার্টির মনোনিত প্রার্থী মাহমুদ চৌধুরী (লাঙ্গল), অপর স্বতন্ত্র পার্থী লন্ডন প্রবাসী মোঃ জোবায়ের আহমদ চৌধুরী (মোবাইল)৷ আওয়ামীরীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী একজন সত্‍ নিষ্টাবান বিনয়ী ও দীর্ঘদিন কলেজ শিক্ষকতায় নিয়োজিত থাকার কারনে রয়েছে ক্লীন ইমেজ ৷ এছাড়া তিনি বর্তমান সরকার দলীয় আওয়ামীলীগের একক মনোনীত প্রার্থী থাকার কারনে তার বিজয়ের সম্ভাবনা অনেকটা সহজ ৷ বিগত ৩ টি নির্বাচনের মধ্যে প্রথমবার তিনি নিজের ইমেজে পরের ২টিতে আওয়ামীলীগের সমর্থনে বিজয়ী হলেও এ বছর সরাসরি দলীয় প্রতিক থাকার কারনে ও আওয়াম লীগের মধ্যে কোন বিদ্রোহী প্রার্থী না থাকায় রয়েছেন সবচেয়ে সুদৃঢ় অবস্থানে ৷ নির্বাচনের প্রথম দিকে নির্বাচনী প্রচারণায় ত্রিমূখি লড়াই থাকেলে হঠাত্‍ করে বদলে গেছে নবীগঞ্জের নির্বাচনী হালছাল৷ অপর দিকে বিএনপি মনোনীত প্রার্থী ৩ বারের কাউন্সিলর ও প্যানেল মেয়র ছাবির আহমদ চৌধুরী এ বছরই প্রথম মেয়র পদে নির্বাচন করছেন ৷ কিন্তু বিএনপির মধ্যে দলীয় কোন্দল থাকায় তার অবস্থান প্রথম দিকে মোটামটি থাকলেও নির্বাচনে এখন তার নির্বাচনে ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে এক সময়ের বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম রানা৷ মত্‍সজীবি সমপ্রদায়ে তার রয়েছে বিশাল ভোট ব্যাংক৷ তবে ওই ভোটারদের সিংহভাগ ভোট জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বা গেলেও স্থানীয় ওই নির্বাচনে ঐ ভোটারদের মনোনীত একক প্রার্থী জাহাঙ্গীর রানা প্রার্থী হওয়ায় ধানের শীষের ভোটে ভাটা পড়েছে ৷ এছাড়া বিগত নির্বাচনে বিএনপির একক প্রার্থী মরহুম এড. আব্দুস সহীদ গোলাপের পক্ষে বিএনপির সকল নেতাকর্মীরা সক্রিয়ভাবে কাজ না করায় তিনি সামন্য ভোটের ব্যবধানে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নিকট হেরে যান ৷ এ বছর পৌরসভা নির্বাচনে মরহুম এড. আব্দুস সহীদ গোলাপের স্ত্রী সিতারা গোলাপ স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম রানা পক্ষে মাঠে সরাসরি কাজ করে বিগত নির্বাচনে তার স্বামীর পক্ষে বিএনপি নেতাকর্মীরা কাজ না করার কথা তুলে ধরছেন৷ যার ফলে ধানের শীষের অবস্থা অনেকটা চুপসে গেছে ৷ আর এ কারনেই শেষ পর্যন্ত গত ২ দিনে নবীগঞ্জের পৌর নির্বাচনে ভোটের হিসাব পাল্টে ত্রিমূখী লড়াই শেষ পর্যন্ত দ্বিমুখী লড়াইয়ে পরিনত হয়েছে ৷ আর এ লড়াইয়ের মুল প্রতিদ্বন্ধিতায় এখন নৌকার সাথে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর রানা’র জগ প্রতীকের হবে বলে অভিজ্ঞ মহল ধারনা করছেন ৷ তবে পৌরসভা নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ন ভূমিকা রাখেন সংখ্যালঘু সমপ্রদায়ের ভোটাররা৷ তাদের ভোটে বিগত নির্বাচনগুলোতে বর্তমান মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী ৩ বার বিজয়ী হয়েছেন৷ আর এ সমপ্রদায়ের প্রায় সকল ভোটই নৌকার পক্ষে যায় বলে এবারও নৌকা মার্কা বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি৷
রির্টানিং অফিসার জেলা নির্বাচন অফিসার বেলায়েত হোসেন জানিয়েছেন, নবীগঞ্জের ১০টি কেন্দ্রই কমবেশী ঝুকিপূর্ন তবে সবচেয়ে বেশী ঝুকিঁপূর্ন চরগাও,তিমিরপুর ও জয়নগর রয়েছে তাই এসব কেন্দ্রের নিরাপত্তা রক্ষার্থে প্রয়োজনীয় সব ধরনের প্রদক্ষেপ সম্পন্ন করা হয়েছে৷
নির্বাচন কমিশন সূত্রে আরো জানাগেছে, প্রতিটি কেন্দ্রে ৩ টি করে মোবাইল কোর্ট থাকবে৷ এছাড়াও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জুটিশিয়াল ম্যাজিষ্ট্রেট সব কেন্দ্র পরির্দশন করবেন৷ বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীসব কেন্দ্রেই নিয়োজিত থাকবেন৷ এছাড়া তাত্‍ক্ষনিক ভাবে যেকোন সমস্যা সমাধানে মোবাইল টীম সব সময় মাঠে থাকবে৷





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো

আর্কাইভ