শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » পাবনা » পাবনার ৭টি পৌর নির্বাচনে দলীয় প্রতীক ও ব্যাক্তি ইমেজের লড়াই
প্রথম পাতা » পাবনা » পাবনার ৭টি পৌর নির্বাচনে দলীয় প্রতীক ও ব্যাক্তি ইমেজের লড়াই
মঙ্গলবার ● ২৯ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাবনার ৭টি পৌর নির্বাচনে দলীয় প্রতীক ও ব্যাক্তি ইমেজের লড়াই

---
রফিকুল ইসলাম সুইট, পাবনা:: পাবনায় সর্বত্রই পৌর নির্বাচনের আমেজ৷ চায়ের দোকানসহ সর্বই চলে নির্বাচনের বিশ্লেষন৷ জয় পরাজয়ের হাজারো যুক্তি সমর্থকদের মধ্যে৷ জেলার ৯টি পৌর সভার মধ্যে ৭টিতে নির্বাচন হচ্ছে এবার৷ এই ৭ টি পৌরসভা নির্বাচনে নৌকা, ধানের শীষ প্রতীক প্রার্থী ও ব্যক্তি ইমেজের প্রার্থীদের মধ্যে হবে লড়াই৷ ৭টার মধ্যে ৪ টিতেই হবে ব্যক্তি ইমেজের প্রার্থীদের সাথে দলী প্রার্থীদের মুল প্রতিদ্বন্দিতা৷ কিছু জায়গায় ভাংচুর. হামলা ও প্রার্থীর প্রতিবন্ধকতার ঘটনা ঘটেছে৷ সুজানগর পৌর সভায় প্রায় প্রতিদিনই এসব হামলা,ভাংচুর, ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী ঘটনা ঘটছে৷ সরকারি দলের ক্ষমতা প্রদর্শন কি হবে - ভোটাররা নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে কিনা তা নিয়েও রয়েছে আশংকা৷ জেলার ৭টি পৌর সভার বিভিন্ন প্রার্থী , শ্রেনী পেশার মানুষ এবং ভোটারদের সাথে আলাপ করে জানাগেছে বিভিন্ন চিত্র৷প্রশাসন একটি সুষ্ঠ নির্বাচনের প্রত্যয় ব্যক্ত করেছেন৷
পাবনা: পাবনা পৌর সভায় বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান মিন্টু এবং আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রকিব হাসান টিপু এর মধ্যে মুল প্রতিদ্বন্দিতা হবে৷ তবে উভয়ই সমান সমান মনে করছে ভোটাররা৷ জামায়াতের প্রার্থী না থাকায় হিসেব কসতে সম্যসা হচ্ছে বিশেস্নষকদের৷ জামাতের ভোট ধানের শীষে দিলে সে ক্ষেত্রে বিএনপির প্রার্থী  নুর মোহম্মদ মাসুম বগা প্রদিদ্বন্দিতায় চলে আসবে বলে মনে করেন ভোটাররা৷
সুজানগর: পৌর সভায় মেয়র পদে আওয়ামীলীগের ৩ জন, বি্নেপির ২ জন এবং জাতীয় পার্টির ১জন নির্বাচন করছে৷ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল ওহাব, বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন তোফা, বিএনপি মনোনীত মো: আজম আলী বিশ্বাস এর মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে জানাগেছে৷এই পৌর সভায় প্রায় ঘটছে হামলা, ভাংচুর, ভয়ভীতি প্রদর্শন৷আব্দুল ওহাবেব সমর্থকেরা এসব ঘটনা ঘটাচ্ছে বলে বিভিন্ন সময় অভিয়োগ করছে অন্য প্রার্থীরা৷ বর্তমান আওয়ামীলীগের বড় অংশ বর্তমান তোফার পৰে হওয়ায় তারই সম্ভাবনা বেশী বলে জানিয়েছেন বেশ কিছু ভোটার ৷
চাটমোহর : বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা মির্জা রেজাউল করিম দুলাল, বিএনপি মনোনীতপ্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কালু ও সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অধ্যাপক আব্দুল মান্নান এর মধ্যে লড়াই হবে ধারনা করছে স্থানীয় ভোটাররা৷ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন সাখোর সম্ভাবনা কম হওয়ায় দুলাল মির্জার সম্ভাবনা বেশী বলে মনে করছে স্থানীয় ভোটাররা৷তবে এখানে দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে মুল প্রতিদ্বন্দিতা হবে বলে মনে করেছেন বিশ্লেষকরা৷
ঈশ্বরদী : আওয়ামীলীগের আবুল কালাম আজাদ মিন্টু ও বিএনপির বর্তমান মেয়র মোকলেছুর রহমান মিন্টুর মধ্যে মুল প্রতিদ্বন্দিতা হবে বলে জানিয়েছেন বেশ কিছু ভোটার৷ ভোটাররা আরও জানান তুলনামুলকভাবে আওয়ামীলীগ প্রার্থী এগিয়ে আছে৷
সাথিঁয়া : আওয়ামীলীগের বর্তমান মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক ও পৌরসভা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এর মধ্যে মুল প্রতিদ্বন্দিতা হবে৷ জামায়াত সমর্থিত প্রার্থী ভালো ভোট পাবে বলে ধারণা করছেন স্থানীয়রা৷ বর্তমান মেয়রই আবার জয়ী হওয়ার সম্ভাবনা বেশী বলে মনে করেন স্থানীয়রা৷
ফরিদপুর : আওয়ামীলীগের বর্তমান মেয়র মো: কামরুজ্জামান মাজেদ ও বিএনপির এনামুল হক এর মধ্যে লড়াই হবে ৷ তুলনা মুলকভাবে আওয়ামীলীগের ভোট কম কিন্তু বর্তমান মেয়র মাজেদের জনপ্রিয়তার কারণে লড়াই হবে ব্যাপকভাবে বলে জানিয়েছেন স্থানীয়রা৷
ভাঙ্গুড়া: আওয়ামীলীগ মনোনীত পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান ও আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ এর মধ্যে মুল প্রতিদ্বন্দিতা হবে৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)