শিরোনাম:
●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ●   রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি ●   ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ●   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা ●   পাহাড়ের জনপ্রিয় নাম শিরিনা আক্তার ●   ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা ●   জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে মহাজোটের শরীক জাপা’র সাথে আ’লীগের আসন ভাগাভাগির সুরাহা হয়নি
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে মহাজোটের শরীক জাপা’র সাথে আ’লীগের আসন ভাগাভাগির সুরাহা হয়নি
বুধবার ● ২৮ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে মহাজোটের শরীক জাপা’র সাথে আ’লীগের আসন ভাগাভাগির সুরাহা হয়নি

---ময়মনসিংহ প্রতিনিধি :: (১৪ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৫মি.) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনে ইতোমধ্যে আওয়ামী লীগ ৮টি আসনে প্রার্থীর নাম ঘোষনা করলেও জাতীয় পার্টি ময়মনসিংহ সদর আসনসহ পাচঁটি আসনে মনোনয়ন চাওয়ায় আসন ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে সুরাহা হয়নি। ময়মনসিংহ জেলা জাতীয় পার্টিতে হেভিওয়েট প্রার্থী থাকায় আওয়ামী লীগের সাথে আসন নিয়ে চলছে টানা পুরেন। এরই মধ্যে দু’টি আসন থেকে রওশন এরশাদ প্রার্থী হচ্ছেন।

ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে জাতীয় পার্টি ময়মনসিংহ সদর আসনসহ পাচঁটি আসনে মনোনয়ন চেয়েছেন। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় ময়মনসিংহের চারটি আসনে সংসদ সদস্য ছিল জাতীয় পার্টির। এবার পাঁচটি আসনে জাতীয় পার্টি প্রার্থী দিতে চায়। এর মধ্যে ময়মনসিংহ-৪ সদর আসনে ও ময়মনসিংহ-৭ ত্রিশালে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, ময়মনসিংহ-৫ মুক্তাগাছায় বর্তমান সংসদ সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি, ময়মনিসংহ-৬ ফুলবাড়িয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান এ এইচ এম এরশাদের সাবেক উপদেষ্টা বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. কে আর ইসলাম ও ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জে জাাতীয় পার্টির কেন্দ্রিয় নেতা বর্তমান সংসদ সদস্য ফকরুল ইমাম প্রার্থী হচ্ছেন।

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, প্রথমে বেগম রওশন এরশাদ শুধু মাত্র ময়মনসিংহ সদর আসন থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করার কথা থাকলেও গত সোমবার হঠাৎ করেই ময়মনসিংহ-৭ আসন ত্রিশাল থেকেও মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। বিরোধী দলীয় এ নেতা দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় ময়মনসিংহ-৪ (সদর) আসনে প্রার্থী হয়ে বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার দু’টি আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করলেও রওশন এরশাদ শেষ পর্যন্ত কোন আসনটি রাখবেন আর কোনটি ছাড়বেন, নাকি দুই আসন থেকেই নির্বাচন করবেন এটিই দেখার বিষয়।

দশম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে রওশন এরশাদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসন থেকে সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে ফকরুল ইমাম এবং ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম.এ হান্নান। পরবর্তীতে ২০১৫ সালে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার হয়ে কারাগারে যান ত্রিশালের সংসদ সদস্য এম.এ হান্নান । এম এ হান্নান বর্তমানে যুদ্ধ অপরাধের দায়ে কারাগারে আছেন। তাই এ আসনটিতে প্রার্থী সংকটে ভুগছিল জাতীয় পার্টি। শেষ পর্যন্ত গত সোমবার বেগম রওশন এরশাদ নিজেই এ আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এছাড়া ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা), ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন গত সংসদে জাতীয় পার্টির দখলে থাকায় স্বাভাবিকভাবেই এ দু’টি আসন চান তারা। বাড়তি হিসেবে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে এরশাদের সাবেক উপদেষ্টা বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. কে আর ইসলামের সাদা মনের মানুষ হিসেবে জনপ্রিয়তা থাকায় এই আসনটিও জাতীয় পার্টি মহাজোটের শরীক হিসেবে দাবি করছে।

এদিকে নাটকীয়ভাবে বেগম রওশন এরশাদ ত্রিশাল থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করায় আওয়ামী লীগের ঘোষিত প্রার্থী সাবেক সংসদ সদস্য হাফেজ আলহাজ্জ রুহুল আমিন মাদানী’র সমর্থকদের মধ্যে হতাশা নেমে এসেছে। গত সংসদ নির্বাচনেও একই ধরনের ঘটনার অবতারণা হয়েছিল বলে স্থানীয় আওয়ামীলীগ নেতারা জানান। গেলবার নৌকার প্রার্থী ঘোষনা করার পর জাতীয় পার্টির এম.এ হান্নানকে আসনটি ছেড়ে দিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক প্রার্থিতা প্রত্যাহার করে নেন সে সময়কার সংসদ সদস্য নৌকার প্রার্থী রেজা আলী। পরে নির্বাচনে লাঙ্গলের বিপরীতে আওয়ামী লীগ নেতা হাফেজ আলহাজ্জ রুহুল আমিন মাদানী বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র থেকে নির্বাচন করে পরাজিত হন।

জাতীয় পার্টির নেতাকর্মীরা মনে করেন, সদরের পাশাপাশি ত্রিশাল আসনেও শেষ পর্যন্ত মহাজোটের প্রার্থী হিসেবে রওশন এরশাদের নাম ঘোষণা করা হতে পারে। এব্যাপারে ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহম্মেদ বলেন, বেগম রওশন এরশাদ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। একাধিক আসনে নির্বাচন করার যোগ্যতা তার রয়েছে। এ কারণে সদরের পাশাপাশি ত্রিশাল আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তাছাড়া আসনটি আগেও আমাদেরই ছিল। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি মহাজোট থেকে এ দু’টি আসনেই প্রার্থী হিসেবে ম্যাডামের নাম ঘোষনা করা হবে। আমরা বুধবার রিটার্নিং অফিসারের কাছে ম্যাডামের মনোনয়নপত্র জমা দিব।

অপরদিকে গতকাল পর্যন্ত ময়মনসিংহের ১১টি আসনের প্রতিটিতে বিএনপি’র একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়ে নাম ঘোষনা করা হয়েছে। ১১টি আসনে ২৫ প্রার্থী মনোনয়ন তালিকায় রয়েছেন।সেইসাথে ঐক্য ফ্রন্টের প্রার্থীদের নামও শোনা যাচ্ছে। এতে বিএনপি’র নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।





ময়মনসিংহ এর আরও খবর

গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা
ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয়
ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ
সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু
আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ
ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার
আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)