শনিবার ● ১ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে সাইকেল গ্যারেজ ব্যবসায়ীর লাশ উদ্ধার
বাগেরহাটে সাইকেল গ্যারেজ ব্যবসায়ীর লাশ উদ্ধার
বাগেরহাট অফিস :: (১৭ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪১মি.) বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার নব্বইরশি বাসষ্ট্যান্ড নিকটবর্তী হরিণধরা গ্রাম থেকে সাইকেল গ্যারেজ ব্যবসায়ী খলিল শেখের (৪৮)লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত ১০ টার পৌরসদরের নব্বইরশি বাসষ্ট্যান্ড থেকে ১ কিমি. দূরে হরিনধরা গ্রামের জনৈক সেলিম শেখের বাড়ি সামনের রাস্তায় থেকে তার পরিত্যক্ত লাশ উদ্ধার করে। খলিল শেখ পুটিখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের মৃত সামসুর রহমান শেখের পুত্র। সে দীর্ঘদিন যাবৎ মোরেলগঞ্জ নব্বইরশি বাসষ্টান্ডে সাইকেল গ্যারেজ ব্যবসা ও বসবাস করে আসছে। খলিল শেখের পুত্র রাসেল শেখ জানায়, সন্ধ্যা ৭ দিকে মোবাইল ফোন পেয়ে ঘর থেকে বের হয়। রাত ৯ দিকে তার ফোন বন্ধ পেয়ে তার পরিবারের লোকজন খুজতে বের হয়। পরে তাকে হরিনধরা রাস্তার পাশ থেকে তার লাশ পাওয়া যায়। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা হয়েছে পরিবারের দাবি। ৪ সন্তানের জনক খলিল শেখ পৌর তাঁতীলীগের সাবেক সদস্য সচিব ছিলেন।
রাতেই মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজ উদ্দিন ও থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। খলিল শেখ কিভাবে মারা গেছে তা ময়না তদন্তে বেরিয়ে আসবে বলে পুলিশ জানায়।





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ