শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩১ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘উদীয়মান সূর্য্য’ প্রতীকের একমাত্র প্রার্থী হয়ে ইতিহাস গড়লেন মোকাব্বির খান
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘উদীয়মান সূর্য্য’ প্রতীকের একমাত্র প্রার্থী হয়ে ইতিহাস গড়লেন মোকাব্বির খান
সোমবার ● ৩১ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘উদীয়মান সূর্য্য’ প্রতীকের একমাত্র প্রার্থী হয়ে ইতিহাস গড়লেন মোকাব্বির খান

---বিশ্বনাথ প্রতিনিধি :: গণফোরাম তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা বিভিন্ন আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে অংশগ্রহন করলেও সারা দেশের মধ্যে একমাত্র সিলেট-২ আসনে নিজ দলের প্রতীক ‘উদীয়মান সূর্য্য’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে ইতিহাস গড়লেন গণফোরামের মোকাব্বির খান। বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় গণফোরাফের গণভিত্ত্বি না থাকলেও বিএনপি-জামায়াত জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থন দেওয়ায় ও স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা তার পক্ষে নির্বাচনী মাঠে কাজ করায় মোকাব্বির খান বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এটি একটি নিরব ভোট বিপ্লব হয়েছে বলে নির্বাচনী পর্যবেক্ষকেরা মনে করছেন।
সিলেট-২ আসনের ১২৭টি কেন্দ্রে ‘উদীয়মান সূর্য্য’ প্রতীকে ৬৯ হাজার ৪২০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মোকাব্বির খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আওয়ামী নেতা মুহিবুর রহমান ‘ডাব’ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৪২০ ভোট। এছাড়া মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী ‘লাঙ্গল’ প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৩২ ভোট, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ ঘরনার হিসেবে পরিচিত অধ্যক্ষ ড. এনামুল হক সরদার ‘সিংহ’ প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭৪৫ ভোট, খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে পেয়েছেন ৫হাজার ১৭১ ভোট, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রব মল্লিক ‘কার’ প্রতীকে পেয়েছেন ১হাজার ১৭০ ভোট, ইসলামী আন্দোলনের মোঃ আমির উদ্দিন ‘হাত পাখা’ প্রতীকে পেয়েছেন ১হাজার ৭৪০ ভোট, এনপিপির মনোয়ার হোসাইন ‘আম’ প্রতীকে পেয়েছেন ১হাজার ১৫৬ ভোট ও বিএনএফ’র মোশাহিদ খান ‘টেলিভিশন’ প্রতীকে পেয়েছেন ২৭৬ ভোট।
সিলেটের একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ২৩ দলীয় ঐক্যজোট ও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জামা দেন নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও তার পুত্র ইলিয়াস আবরার অর্নব। মনোনয়নপত্র বাচাই শেষে ইলিয়াস পুত্র অর্নব মনোনয়নপত্র প্রত্যাহার করলে ধানের শীষের চুড়ান্ত প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে প্রচার প্রচারণা শুরু করেন তাহসিনা রুশদীর লুনা এবং প্রতীক বরাদ্ধের দিন লুনাকে সমর্থন জানিয়ে যুক্তরাজ্য চলে যান গণফোরামের প্রার্থী মোকাব্বির খান। কিন্ত প্রচার প্রচারণার মধ্যখানে আদালত কর্তৃক লুনার প্রার্থীতা স্থগিত হওয়ায় হতাশ ও নির্বাচন বিমুখ হয়ে পড়েন বিএনপি-জামায়াত জোটের নেতাকর্মীরা। একপর্যায়ে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান এবং নির্বাচনের সপ্তাহ খানেক পূর্বে তাকে ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক সমর্থন জানায় বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলার বিএনপি-জামায়াত। এরপর থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অনেকটার নিরবে মোকাব্বির খানের ‘উদীয়মান সূর্য্য’ প্রতীকের পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে যান। অসুস্থ তাহসিনা রুশদীর লুনার নির্দেশে নিখোঁজ এম ইলিয়াছ আলীর ছোট ভাই এম আছকির আলী ও ইলিয়াস পুত্র অর্নব অংশ নেন প্রচারণায়। তারা বিভিন্ন সভা সমাবেশে আবেগময়ী বক্তব্য দেওয়ায় ভোটার সাধারণের মাঝে বিপুল সাড়া জাগে। পাশাপাশি ইলিয়াস আলীর প্রতি এই আসনের ভোটারা বেশ আবেগপ্রবন হওয়ায় ‘ধানের শীষ’ প্রতীকের স্থলে ‘উদীয়মান সুর্য্য’ প্রতীক চলে আসে মূল আলোচনায়। মোকাব্বির খান বা তাঁর দল এলাকার সাধারণ মানুষের কাছে পরিচিত না হলেও নিখোঁজ ইলিয়াস আলীর প্রতি এই আসনের মানুষের ভালোবাসা ও আবেগ এবং ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনে অংশগ্রহন করতে না পারার কারণে নিরব ভোট বিপ্লবের মাধ্যমে ‘উদীমান সূর্য্য’ প্রতীকে মোকাব্বির খান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এমনটাই মন্তব্য করেছেন নির্বাচনী পর্যবেক্ষকেরা।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)