শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে কোদাল মার্কার প্রার্থী বাম নেতা রুমী একটি ভোটও পাননি
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে কোদাল মার্কার প্রার্থী বাম নেতা রুমী একটি ভোটও পাননি
মঙ্গলবার ● ১ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে কোদাল মার্কার প্রার্থী বাম নেতা রুমী একটি ভোটও পাননি

---চট্টগ্রাম প্রতিনিধি :: গত রবিবার ৩০ ডিসেম্বর হয়ে গেল বহুল প্রতীক্ষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে প্রার্থী হয়ে অনন্য নজির স্থাপন করেছেন সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে গণসংহতি আন্দোলনের কোদাল মার্কায় প্রার্থী ছিলেন তিনি। তিনি সর্বমোট শূন্য ভোট পেয়েছেন। ব্যালট বাক্সে তার কোদাল মার্কায় একটি সিলও পড়েনি।

কিন্তু রুমীর নির্বাচনী প্রচারণায় কোনো কমতি ছিল না। তার কোদাল মার্কার ব্যানার, পোস্টারও দেখা গেছে এই আসনের বিভিন্ন স্থানে।

নির্বাচনের খবরে জাতীয় এবং স্থানীয় দৈনিকগুলো রুমীকে গুরুত্বও দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকে গণসংযোগ বা নির্বাচনী প্রচারণায় পিছিয়ে ছিলেন না রুমী।

তার গণসংযোগ মিছিলগুলোতে দেখা গেছে – এলাকার কয়েকটি সংগঠনের সংগঠক, রাজনৈতিক কর্মী, প্রসিদ্ধ শিক্ষক, শিক্ষার্থী, সাহিত্যিক, মানবাধিকার আইনজীবীদের।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমীর প্রচারণী পোস্টার স্থানীয় বস্তির কয়েকজন নারীরাও তার মিছিলে স্বতস্ফূর্তভাবে এসেছিলেন এতো কিছুর পরেও একাদশ জাতীয় নির্বাচনে একটি ভোটও পান নি এই রাজনৈতিক ব্যক্তি।

প্রসঙ্গত সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী চট্টগ্রামের বড় বড় সব সার্বজনীন সাংস্কৃতিক আয়োজনের একজন সর্বাগ্রগণ্য উদোক্তা।

চট্টগ্রামের হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনে রুমী ছিল নির্বাচিত মুখপাত্র। চট্টগ্রামে পোষাক শ্রমিকদের আন্দোলন ও নিরাপদ সড়ক চাই আন্দোলনেও রুমীর ভূমিকা ছিল অগ্রগন্য।

বাম গণতান্ত্রিক জোটের সূত্রে জানা গেছে কোদাল মার্কায় সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী চট্টগ্রাম-০৯আসনের ভোটার।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)