শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নোয়াখালীতে গণধর্ষনে জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নোয়াখালীতে গণধর্ষনে জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন
বৃহস্পতিবার ● ৩ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নোয়াখালীতে গণধর্ষনে জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন

---নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সুবর্ণচরে ভোটের দিন রাতে গণধর্ষনের ঘটনার মূল ইন্ধন দাতা সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা রুহুল আমিন সহ আরো দুইজনকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এনিয়ে এই মামলায় এজাহারভ’ক্ত ৪ জন সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হলো। এ দিকে এ ঘটনার বিচারের দাবীতে নোয়াখালী সচেতন ছাত্র সমাজের ব্যানারে আজ দুপুরে জেলা শহর মাইজদী টাউনহল মোড়ে এক মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এর আগে বুধবার রাতে পুলিশের চট্টগাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নোয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী ওই নারী ও তার স্বামীকে দেখতে যান এবং তাদের বক্তব্য শুনেন। ভিকটিমের বাড়ীতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

রুহুল আমিন সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এবং চর জুবলী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সাবেক সদস্য। তাকে সদর উপজেলার ওয়াপদা বাজারে একটি মুরগির খামার থেকে গত রাতে গ্রেফতার করা হয় ।

অপর গ্রেপ্তারকৃত বেচু(২৫) মধ্যম বাগ্যা গ্রামের আবুল কাশেমের ছেলে। সে এই মামলার ৫ নম্বর আসামী। তাকে সেনবাগ উপজেলা থেকে গতরাতে গ্রেফতার করা হয় ।

এর আগে বুধবার কুমিল্লার বরুরা উপজেলার মহেষপুরের একটি ইটভাটা থেকে মামলার প্রধান আসামী সোহেলকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে লক্ষীপুরের রামগতি উপজেলা থেকে মামলার তিন নম্বর আসামী স্বপনকে(৩৫) গ্রেপ্তার করা হয়। সোমবার মামলার ছয় নম্বর আসামী বাসু গ্রেপ্তার হয়।

অতিরিক্ত ডিআইজি ( অপারেশন এন্ড ক্রাইম) মো. আবুল ফয়েজ জানান, আমরা এ পর্যন্ত এজাহারভূক্ত ৪ জন সহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরকে ও আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা অপরাধীকে অপরাধী হিসাবে বিবেচনা করি। কোন দলের সাথে কার কি সম্পৃক্ততা আছে তা বিবেচ্য নয়।

এ দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা: মোঃ খলিল উল্যা জানান, ঐ নারীর ডাক্তারী পরীক্ষা শেষ হয়েছে এবং ধর্ষনের আলামত পাওয়া গেছে। আজ ডাক্তারী পরীক্ষার প্রতিবেদন সংশ্লিষ্টদের কাছে জমা দেওয়া হবে।

উল্লেখ্য গত রবিবার রাতে চরজুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের সোহেল, হানিফ, স্বপন, চৌধুরী, বেচু, বাসু, আবুল, মোশারেফ ও ছালাউদ্দিন ৪০ বছর বয়সী ৪ সন্তানের জননীর বসত ঘর ভাংচুর করে। এক পর্যায়ে তারা ওই নারীর স্বামী ও মেয়েকে বেঁধে রেখে স্বামীকে বেদম প্রহার করে ঐ নারীকে ঘরের বাইরে নিয়ে গণধর্ষণ করে ও পিটিয়ে আহত করে। পরদিন ওই নারী ও তাঁর স্বামীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ৯ জনকে আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু
রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক
রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)