শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে হিলর ভালেদী ও প্রোডাকশনের সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে হিলর ভালেদী ও প্রোডাকশনের সাংস্কৃতিক অনুষ্ঠান
রবিবার ● ৬ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে হিলর ভালেদী ও প্রোডাকশনের সাংস্কৃতিক অনুষ্ঠান

---সুপ্রিয় চাকমা শুভ :: স্বোচ্ছাসেবীমূলক ও সংস্কৃতিবিষয়ক ও ক্রীড়ামূলক স্থানীয় সংগঠন ‘হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন’এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফাজা নাটক মঞ্চায়নসহ চাকমাদের ঐতিহ্যবাহী থেঙাভাঙাগীত পরিবেশনের মধ্যে দিয়ে। অনুষ্ঠান ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় গণমাধ্যমকর্মী সুপ্রিয় চাকমা শুভর উদ্যোগে ২০১৭ সালের ৬ জানুয়ারি জন্ম ‘হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন’ নামে সংগঠনটির। এতে এগিয়ে আসে একঝাঁক সংস্কৃতি-স্বেচ্ছসেবী তরুণ-তরুণী। এরই মধ্যে পাহাড়িদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি নিয়ে তৈরি করা হয়েছে, বেশকিছু টেলিফিল্ম ও গানের ভিডিওচিত্রের অ্যালবাম। মঞ্চস্থ হয়েছে, নিজেদের রচিত অনেক মঞ্চ নাটক। বিভিন্ন দিবসে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া রক্তদান, দুঃস্থদের মাঝে শীত কাপড় বিতরণসহ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণসহায়তা।
রোববার হিলর ভালেদীর দ্বিতীয় প্রতিষ্ঠাাবার্ষিকীর দিনব্যাপী অনুষ্ঠানমালা পরিণত হয় বিনোদনের উৎসবে। সকাল সাড়ে ৯টায় শহরের প্রধান সড়কে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন, রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। শহরের রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শেষ হয় মূল অনুষ্ঠানস্থল রাঙামাটি ক্ষুদ্র নৃ-গেষ্ঠীর ইন্সটিটিউট গিয়ে। বর্ণাঢ্য শোভাযাত্রায় চাকমা,মারমাসহ পাহাড়িদের ঐতিহ্যবাহী নিজ সংস্কৃতির জাতীয় পোশাকে ( পিনোন-খাদি-ধুতি) হাতে প্লে-কার্ড নিয়ে প্রায় দু’শতাধিক বিভিন্ন শ্রেণির লোক অংশগ্রহণ করেন।
পরে ইন্সটিটিউট হলে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানমালাসহ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন, জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম। এ সময় সংগঠনের উপদেষ্টা ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এসএ টিভির প্রতিনিধি মো. সোলায়মান, বিশিষ্ট আইনজীবী ও সংগঠনের উপদেষ্টা চঞ্চু চাকমা, সচিব চাকমা, বিশিষ্ট সাংবাদিক চৌধুরী হারুনুর রশিদ, হিলর ভালেদী সভাপতি সুপ্রিয় চাকমা শুভসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এরপর পরিবেশিত হয় সঙ্গীত। মঞ্চস্থ হয় চাকমা ভাষায় রচিত নাটক ‘ফাজা’। এ ছাড়াও নৃত্য, চাকমাদের ঐতিহ্যবাহী আঞ্চলিক গান থেঙাভাঙাগীত (পালা গান), আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সম্পূর্ণ অনুষ্ঠানটি ছিল নাচে, গানে, নাটকে ভরপুর। ফাজা নাটকটি মাতায় দর্শকদের। নাটকটি রচনা ও পরিচালনা করেন, সংগঠনের উপদেষ্টা ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন,সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, উদীয়মান সংবাদকর্মী সুপ্রিয় চাকমা শুভ, সাধারণ সম্পাদক নিকেল চাকমা, পারমিতা চাকমা, সুহিতা দেওয়ান, প্রিয়াঙ্কা চাকমা, রোমিকা চাকমা, নমিতা চাকমা, প্রসেনজিৎ চাকমা, নিপায়ন চাকমা, শ্যামল চাকমা, ওয়াইপ্রু চাই মারমাসহ অনেকে। অনুষ্ঠানে পরিবেশিত গানগুলোতে কণ্ঠ দিয়েছেন- প্রিয়াঙ্কা চাকমা, নিরু চাকমা, অনন্ত চাকমা ও জোনাকি চাকমা। শেষে হিলর ভালেদী সভাপতি সুপ্রিয় চাকমার শুভর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। এতে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এসএ টিভির প্রতিনিধি মো. সোলায়মান, বিশিষ্ট আইনজীবী ও সংগঠনের উপদেষ্টা, চঞ্চু চাকমা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, বিজ্ঞান্তর তালুকদার ও অনিলা চাকমা।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ