শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » পৌর নির্বাচনে অনিয়ম ও প্রশাসনের ভূমিকার প্রতিবাদে রবিবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা অবরোধ
প্রথম পাতা » কৃষি » পৌর নির্বাচনে অনিয়ম ও প্রশাসনের ভূমিকার প্রতিবাদে রবিবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা অবরোধ
বৃহস্পতিবার ● ৩১ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পৌর নির্বাচনে অনিয়ম ও প্রশাসনের ভূমিকার প্রতিবাদে রবিবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা অবরোধ

---

৩১ ডিসেম্বর ২০১৫ তারিখ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-পিসিজেএসএস(সন্তু গ্রুপ)এর সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,ক্ষমতাসীন আওয়ামীলীগের মেয়র প্রার্থীর কর্মী ও সমর্থকদের কেন্দ্র দখল, নজিরবিহীন জাল ভোট, ব্যাপক কারচুপি ও অনিয়ম, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও কর্মীদের উপর হামলা, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, প্রশাসন ও আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষের পক্ষপাতিত্বের মধ্য দিয়ে রাঙামাটি পৌরসভা নির্বাচন ২০১৫ অনুষ্ঠিত হয়েছে।
সরকার ও নির্বাচন কমিশন কর্তৃক সারাদেশে ২৩৪টি পৌরসভা নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেয়া হলেও দেশের অন্যান্য পৌরসভার মতো রাঙামাটি পৌরসভার নির্বাচনেও তার লেশমাত্র লক্ষণ দেখা যায়নি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ দূরের কথা, রাঙামাটি পৌরসভা নির্বাচনের কমপক্ষে ১১টি কেন্দ্রে ক্ষমতাসীন দলীয় প্রার্থীর কর্মী ও সমর্থকদের হামলা ও সহিংসতা, কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির মহোৎসবে পরিণত হয়েছে। এসব কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের অনুপস্থিতিতে ভোট গণনার অভিনয় করে ইচ্ছামাফিক ফলাফল ঘোষণা করা হয়। রাঙামাটি পৌরসভার ভোটার নন এমন ব্যক্তিদেরকে নির্বাচনের পূর্বে রাঙামাটি পৌর এলাকা ত্যাগের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও ক্ষমতাসীন আওয়ামীলীগ তাদের নীল-নকশা অনুসারে রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা থেকে লোক এনে শহরের বিভিন্ন হোটেল ও বিশ্রামাগারে জড়ো করে রাখে। প্রশাসনের নাকের ডগায় রাঙামাটি শহরে সেসব লোকদের জড়ো করা হলেও প্রশাসনের তরফ থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হয়নি।
ভোট কেন্দ্র দখল ও জাল ভোট প্রদানের মাধ্যমে ক্ষমতাসীন দল কর্তৃক তাদের দলীয় প্রার্থীকে জয়যুক্ত করার পূর্ব-পরিকল্পনার যে গুজব ছড়িয়ে পড়েছিল তা বাস্তবরূপ লাভের মধ্য দিয়ে রাঙামাটি পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। দুপুর থেকে স্বতন্ত্র মেয়র প্রার্থী ডাঃ গঙ্গা মানিক চাকমাসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল করে নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ক্ষমতাসীন দলীয় প্রার্থীর কর্মী ও সমর্থকদের ভোট জালিয়াতির বিষয়ে জেলা প্রশাসক, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কমিশনকে দফায় দফায় লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও যথাযথ প্রতিকার পাওয়া যায়নি। উক্ত পরিকল্পনা অনুসারে প্রশাসনের ছত্রছায়ায় কেন্দ্র দখল করে নজিরবিহীন জাল ভোট প্রদান করে ক্ষমতাসীন দলের প্রার্থীকে জয়যুক্ত ঘোষণা করা হয়েছে। বলা যায়, জনসংহতি সমিতিসহ পৌরবাসীর আশঙ্কা সত্য প্রমাণ হয়ে ক্ষমতাসীন দলের নীল নকশা অনুযায়ী রাঙামাটি পৌরসভা নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি পৌরসভার এই প্রহসনমূলক নির্বাচন প্রত্যাখ্যান করছে। রাঙামাটি পৌরসভা নির্বাচনে ব্যাপক কারচুপি, চরম অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ভূমিকার প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে জুম্ম জনগণের চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রাঙামাটি জেলায় আগামী ৩ জানুয়ারি ২০১৬ রোজ রবিবার সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা করছে। স্বত:স্ফূর্তভাবে সামিল হয়ে উক্ত কর্মসূচি সফল করার জন্য জনসংহতি সমিতি রাঙামাটি জেলার আপামর অধিবাসীদের আহ্বান জানাচ্ছে। উল্লেখ্য, এ্যাম্বুলেন্স, জরুরী বিদ্যুৎ সরবরাহ ও পৌরসভার আবর্জনা গাড়ী, আইন-শৃঙ্খলা বাহিনীর যান ইত্যাদি অবরোধের আওতামুক্ত থাকবে।(সংবাদ বিজ্ঞপ্তি)





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ