বৃহস্পতিবার ● ১০ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন : আবুবকর সিদ্দিকী
বিশ্বনাথ উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন : আবুবকর সিদ্দিকী
বিশ্বনাথ প্রতিনিধি :: চলতি বছরের মার্চে উপজেলা নির্বাচন হতে পারে। নির্বাচনকে নিয়ে চলছে আলোচনা চারিদিকে। দলীয় প্রতিকে নির্বাচনে অংশ নিতে অনেক নেতা-কর্মী ইতিমধ্যে দৌড়ঝাপ শুরু করেছেন। অনেক সম্ভাব্য প্রার্থী মাঠে কাজ করছেন। সমর্থন আদায়ে জন্য ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। আত্বীয়-স্বজন-বন্ধু-বান্ধব, শুভাকাংকিদের মধ্যে নিজেদের প্রার্থীতার জানান দিচ্ছেন। সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন জাতীয় পার্টির সভাপতি হাজী আবুবকর সিদ্দিকী ।
উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, নিজেকে সমাজসেবায় নিয়োজিত রাখতে, মানবকল্যাণে কাজ করতে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন । প্রবাসে যাওয়ার পূর্বেও নিজ অবস্থান ছাড়াও সমাজসেবায় তাঁর অবদান রয়েছে । এছাড়া প্রবাস থেকে দেশে এসেও সমাজসেবায় কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, মানুষের কিছুটা উপকার করতে পারলে আনন্দ লাগে। মানুষের ভালবাসা থেকেই নির্বাচনে আসার একমাত্র কারণ। সে বিশ্বনাথ ইউনিয়নের জানাইয়া গ্রামের মৃত হাজী তোতা মিয়ার ছেলে।
তিনি আরো বলেন, গরীব-অসহায় মানুষের পাশে থাকাটা অনেক মূল্যের। সেই লক্ষ্য উদ্দেশ্যই আমাকে বারবার পিড়াদেয়। তাই একজন জনপ্রতিনিধি হয়ে কাজ করা বড়ই প্রয়োজন বলে মনে করেন।
উল্লেখ্য, একাদশ জাতীয় নির্বাচনের পর পরই উপজেলা নির্বাচন এর জন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহে সারাদেশে উপজেলা নির্বাচন করবে বলে সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ