শিরোনাম:
●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
রাঙামাটি, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » খুলনা » আওয়ামী লীগ সরকার ও এই ইসি অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না ইসলামী আন্দোলন : চরমোনাই পীর
প্রথম পাতা » খুলনা » আওয়ামী লীগ সরকার ও এই ইসি অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না ইসলামী আন্দোলন : চরমোনাই পীর
শনিবার ● ২৬ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামী লীগ সরকার ও এই ইসি অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না ইসলামী আন্দোলন : চরমোনাই পীর

---অনলাইন ডেস্ক  :: আওয়ামী লীগ সরকার ও এই নির্বাচন কমিশনের (ইসি) অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ শনিবার বিকেলে খুলনার গোয়ালখালী মাদ্রাসার বার্ষিক মাহফিল শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মুহাম্মদ রেজাউল করীম।

পীরসাহেব চরমোনাই বলেন, ‘সামনে যে উপজেলা নির্বাচনসহ সিটি নির্বাচনগুলো আছে, সেগুলোতে এই ইসির মাধ্যমে কখনোই গ্রহণযোগ্য নির্বাচন হবে না। সরকার (আওয়ামী লীগ) এখন ক্ষমতায় আছে। এবং তাদের দায়িত্বে এই নির্বাচনগুলো গ্রহণযোগ্য হবে না বিধায় আমরা উপজেলা নির্বাচনসহ সিটি নির্বাচনে এখন পর্যন্ত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি কোনো গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হয়, তখন নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত আমাদের রয়েছে। কারণ উপজেলা নির্বাচনসহ সব নির্বাচনে প্রার্থীসহ সব প্রস্তুতিই আমাদের আছে।’

ইসলামী আন্দোলনের আমির আরো বলেন, ‘হাদিসের ভেতরে আছে, ‘‘মুমিন একবার গর্তের ভেতরে পড়ে, দুইবার পড়ে না।’’ তো আমাদের জাতিকে বিভিন্ন অবস্থায় জেল-জুলুম করে ও অর্থ নষ্ট করা এই তামাশার নির্বাচনে আমরা কখনোই পা বাড়াতে পারি না। সেজন্য এই নির্বাচনও আমরা প্রত্যাখ্যান করেছি। এর সঙ্গে সরকার ও ইসিকে বলবো, বিগত দিনের ইতিহাস, যারা যেভাবে জেল-জুলুম করেছে সেই জুলুমের জন্য তারাই নিমজ্জিত হয়ে গেছে।’

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম অভিযোগ করে বলেন, ‘এর আগে সরকার ও ইসির অধীনে যে নির্বাচন হয়েছিল, একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি, নিরপক্ষ হয়নি ও গ্রহণযোগ্য হয়নি। জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না বলে এর আগে আমরা মন্তব্য করেছিলাম। তখন আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন, আমার ওপর আস্থা রাখেন, দেখেন কত সুন্দর করে জাতীয় নির্বাচন করি।’

‘অনেকেই আমরা মনে করেছিলাম, যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, তাঁর ওপর আস্থা রাখা যায়। সেজন্যেই রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল। কিন্তু দুঃখসহ বলতে হয়, ৪৭ বছরের ইতিহাসে দুনিয়ার মানুষ এমন প্রহসনের নির্বাচন দেখেনি।’সূত্র :এনটিভি





খুলনা এর আরও খবর

পাকিস্তানের নির্বাচনে রাষ্ট্রীয় ত্রাসের বিরুদ্ধে অবদমিত মানুষের মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে : সাইফুল হক পাকিস্তানের নির্বাচনে রাষ্ট্রীয় ত্রাসের বিরুদ্ধে অবদমিত মানুষের মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে : সাইফুল হক
সরকার গণমাধ্যমকেও দমন করে বশে রাখতে চায় : সাইফুল হক সরকার গণমাধ্যমকেও দমন করে বশে রাখতে চায় : সাইফুল হক
আজ সেই ভয়াল ১৫ নভেম্বর  : সিডরের ১৫বছর আজ সেই ভয়াল ১৫ নভেম্বর : সিডরের ১৫বছর
স্ত্রীকে চাঁদে জমি কিনে উপহার দিলেন সাংবাদিক স্বামী স্ত্রীকে চাঁদে জমি কিনে উপহার দিলেন সাংবাদিক স্বামী
খুলনায় সাম্প্রদায়িক হামলায় বাম গণতান্ত্রিক জোটের উদ্বেগ খুলনায় সাম্প্রদায়িক হামলায় বাম গণতান্ত্রিক জোটের উদ্বেগ
১৬৩টি ইউপি নির্বাচন স্থগিত করেছে ইসি ১৬৩টি ইউপি নির্বাচন স্থগিত করেছে ইসি
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১২ নাবিককে উদ্ধার করেছে বিমান বাহিনী বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১২ নাবিককে উদ্ধার করেছে বিমান বাহিনী
জলবায়ু পরিবর্তনে দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে জাতীয় কমিশন গঠন করুন : সাইফুল হক জলবায়ু পরিবর্তনে দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে জাতীয় কমিশন গঠন করুন : সাইফুল হক
খুলনায় কোয়ারেন্টাইন সেন্টারে ভারতফেরত তরুণীকে ধর্ষণ খুলনায় কোয়ারেন্টাইন সেন্টারে ভারতফেরত তরুণীকে ধর্ষণ
সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)