সোমবার ● ২৮ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ছোটহরিণায় বাংলা মদ আটক
ছোটহরিণায় বাংলা মদ আটক
বরকল প্রতিনিধি :: অাজ ২৮ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৭টায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুবেদার মো. আবু সাইদ নেতৃত্বে সাথে ১০ জন জওয়ানসহ একটি বিশেষ টহলদল ছোটহরিণা বাজার ঘাটে এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় অবৈধভাবে রাখা ৩ জার (৩০ লিটার) বাংলা মদ আটক করতে সক্ষম হয়।
চোরাচালান বিরোধী অভিযানে কাউকে আটক করা যায়নি।
আটককৃত ৩০ লিটার ৩ জার বাংলা মদের মূল্য ১৫ হাজার ৩ শত টাকা এবং আটককৃত মাদকদ্রব্য আগামী কাল মঙ্গলবার রাঙামাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কার্যালয়ে জমা করা হবে বলে ছোটহরিণা জোন ১২ বিজিবি সুত্র জানায়।





রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ