মঙ্গলবার ● ২৯ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লংগদুতে প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা পবিত্র চাকমা নিহত
লংগদুতে প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা পবিত্র চাকমা নিহত
লংগদু প্রতিনিধি :: রাঙামাটি জেলার লংগদু উপজেলায় প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের নেতা পবিত্র চাকমা (৩৮) নিহত হয়েছেন। উপজেলার লংগদু সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুঁইয়াছড়া এলাকায় আজ মঙ্গলবার ২৯ জানুয়ারি দুপুরে এ ঘটনা ঘটে। পবিত্র চাকমা একই ওয়ার্ডের হেম চন্দ্র কার্বারী পাড়ার শান্তি প্রিয় চাকমার পুত্র।
সূত্র জানায়, নিহত পবিত্র চাকমা ইউপিডিএফ এর কালেক্টরের দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার দুপুরে ওই এলাকায় সাংগঠনিক কাজের ফাঁকে এক সহযোগীর বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। সে সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতে পবিত্র চাকমার ওপর ব্রাশ ফায়ার করলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, লংগদু সদর ইউনিয়নের ভুঁইয়াছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পবিত্র চাকমা নামে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ ও সেনাবাহিনীর একটি টহল দল ওই এলাকায় গেছে লাশ উদ্ধারের জন্য।
এ ঘটনায় ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সংগঠক মাইকেল চাকমা জেএসএস-এমএন লারমা গ্রুপকে দায়ী করেছেন। তিনি বলেন, সংস্কারবাদী জেএসএস আমাদের নিরীহ সাধারণ কর্মীকে হত্যা করেছে। পবিত্র চাকমা ভূঁইয়াছড়া এলাকায় সাধারণ একজন কর্মী হিসেবে ইউপিডিএফের গণসংযোগ চালাতো। জেএসএস-এমএন লারমা) গ্রুপের লংগদু উপজেলা সভাপতি অলঙ্গ চাকমা বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। তারা নিজেদের কর্মীকে নিজেরাই হত্যা করতে পারে। এতে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।





এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ