শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী নির্ধারণ
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী নির্ধারণ
বুধবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী নির্ধারণ

---মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আসন্ন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের একক প্রার্থী নির্ধারণে তৃণমূল নেতাকর্মীদের মতামত প্রকাশের লক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৩ টার দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই ভোট গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিশেষ এই জরুরী বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা। তিনি তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মধ্যে কোন ধরণের বিরোধ যাতে সৃষ্টি না হয় সে জন্যেই ভোট গ্রহনের এই আয়োজন। নেতাকর্মীরা যাকে একক প্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন তাকেই কেন্দ্রে আওয়ামীলীগের দলীয় একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ ও পুরণ শেষে জমা দেয়ার জন্য পাঠানো হবে। এ সময় বিজয়ীদের কোন ধরনের শো-ডাউন বা আনন্দ মিছিল না করার আহবান জানান তিনি।
এরপর প্রধান অতিথি ভোট গ্রহন শেষে সকলের উপস্থিতিতে ভোট গননা শেষে গোমতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: মনির হোসেন‘কে ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও মিসেস হোসনেয়ারা বেগম‘কে ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বিজয়ী হিসেবে নাম ঘোষনা করেন। এবং আওয়ামীলীগের দলীয় একক প্রার্থী হিসেবে কেন্দ্র থেকে মনোনয়ন ফরম সংগ্রহের পর পুরণ পুর্বক তা আবার কেন্দ্রে জমা দেওয়ার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে খাগড়াছড়ি থেকে আগত জেলা আওয়ামীলীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা রইছ উদ্দিন, শুভ মঙ্গল চাকমা, সদর খাগড়াছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক চন্দন কুমার দে উপস্থিত ছিলেন। পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি এম এম জাহাঙ্গীয় আলমের সঞ্চালনা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শামছুল হকে‘র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমা,যুগ্ম সাধারণ সম্পাদক হিরন জয় ত্রিপুরা,পৌর আওয়ামীলীগ সভাপতি মো: হারুনুর রশিদ ফরাজী প্রমুখ।
ফলাফলে মো: মনির হোসেন ফুটবল প্রতীকে ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো: আবুল বশর মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ৮৫ ভোট। পুরুষদের প্রার্থীদের মধ্যে মো: আনোয়ার হোসেন মই প্রতীকে পেয়েছেন ১৬ ভোট,মো: নুরুল ইসলাম কোন ভোট পাননি। এ ছাড়া ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মিসেস হোসনেয়ার বেগম গোলাপ ফুল প্রতীক নিয়ে ১০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মিসেস হাসিনা বেগম পেয়েছেন ৮৮ ভোট। এ ছাড়া হাঁস প্রতীক নিয়ে মোসাম্মৎ রোজিনা রেগম পেয়েছেন ৯ ভোট। মোট ভোটার সংখ্যা-২২০,বৈধ ভোট পড়েছে ২০৮ ভোট,বাতিল ভোট সংখ্যা-২।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)