রবিবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » সংসার চালানোর একমাত্র সম্বল তাদের বাইসাইকেল
সংসার চালানোর একমাত্র সম্বল তাদের বাইসাইকেল
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজারটি গড়ে উঠেছে আত্রাই নদীর তীরে। পাশেই গড়ে উঠেছে দুটি ইটভাটা। ভাটা দুটির ইটের প্রধান ক্রেতা আশপাশের গ্রামের মানুষ।
গ্রামের ভেতরের অধিকাংশ রাস্তাই কাঁচা ও সরু হওয়ায় ভ্যান-রিকশা চলাচলের উপযোগী নয়। তাই বিভিন্ন পণ্য পরিবহনে ব্যবহার করতে হয় বাইসাইকেল।
এ বাইসাইকেলে পণ্য পরিবহনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে একটি পেশা। কিছু মানুষ সারা বছর বাইসাইকেলে নানা পণ্য পরিবহন করেই জীবিকা নির্বাহ করে। তা দিয়েই চলে তাদের সংসার।
জানা যায়, এখানে বাইসাইকেল শ্রমিকদের সাতজনের একটি দল আছে। সাইকেলের মাঝখানে বিশেষ কায়দায় পাটের বস্তা ঝুলিয়ে ইট বহন করেন তারা। প্রতিটি সাইকেলে ৮০-৯০টি ইট নেয়া যায়। রাস্তা বেশ উঁচু-নিচু হওয়ায় পেছনে একজনকে ঠেলতে হয়।
বাইসাইকেল শ্রমিক জাকির হোসেন জানান, ভাটা থেকে প্রায় চার কিলোমিটার দূরে ইট বহনের কাজ করেন। প্রতি হাজার ইট ভাটা থেকে বাড়িতে পৌঁছে দিতে ১ হাজার টাকা নেন। তবে দূরত্ব অনুযায়ী ভাড়া কিছুটা কমবেশি হয়ে থাকে। প্রায় সারা বছরই তারা বাইসাইকেলে করে জীবিকা নির্বাহ করেন। সাইকেলই তাদের জীবিকা নির্বাহের একমাত্র উৎস।
আরেক বাইসাইকেল শ্রমিক ইনতাজ হোসেন, সুমন ও ফারুক হোসেন দীর্ঘদিন ধরে এ পেশার সঙ্গে জড়িত। তারা বলেন, একটি সাইকেলে প্রায় ৮০-৯০টি ইট নেয়া যায়। এ পরিমাণ ইটের ওজন প্রায় আট থেকে নয় মণ। ইটের মৌসুমে ইট বহনের কাজ করা হলেও অন্য সময়ে হাট-বাজারে ধান, সার ও সিমেন্টের বস্তা বহনের কাজ করেন তারা। এ থেকেই তাদের সংসার চলে।
হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস শুকুর বলেন, এই বাইসাইকেল চালিয়ে যে পরিমাণ আয় হয়, তা দিয়ে একটি সংসার খুব ভালোভাবে চলে যায়। এলাকার বেশ কয়েকটি পরিবারের সদস্য এ পেশায় সার্বক্ষণিক নিয়োজিত আছে।





আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩