শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে বদলে যাচ্ছে মফস্বলের কৃষির চিত্র
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে বদলে যাচ্ছে মফস্বলের কৃষির চিত্র
সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে বদলে যাচ্ছে মফস্বলের কৃষির চিত্র

---বিশ্বনাথ প্রতিনিধি :: কৃষি কাজে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে ঝুঁকছেন মফস্বলের কৃষকরা।
পাচ্ছেন সুফলও। প্রযুক্তির ছোঁয়ায় পাল্টে গেছে বীজতলা তৈরী, চারা উৎপাদন, রোপন, ধান কাটা ও মাড়াইয়ের চিত্র। এমনকি খড় সংগ্রহেও নেয়া হচ্ছে মেশিনের সাহায্য। কৃষি কাজের সর্ব ক্ষেত্রেই এখন প্রযুক্তির ব্যবহার। এর
কল্যাণে কমেছে ব্যয়ভার। স্বল্প সময় ও জনবলে চাহিদা মতো জমি চাষ করতে পারায় কৃষিতে আগ্রহী হচ্ছেন তরুণেরা।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, কৃষি কাজে সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃষকরা ব্যবহার করছেন কম্বাইন হারভেস্টার ৯টি, রিপার ১৮টি, রাইস ট্রান্সপ্লান্টার ৮টি। সরকারি র্ভতূকি ৫০-৭০% আওতায় এসব কৃষিযন্ত্র’র সুবিধা ভোগ করছেন কৃষকরা। খরচ সাশ্রয়ে গত আমন মৌসুমে কৃষকরা কম্বাইন হারভেস্টার দিয়ে প্রায় ২২০ একর ও রিপার দিয়ে ৮৩ একর জমির ধান কাটেন। পরে খড় সংগ্রহ করে ভেলার মেশিনের সাহায্যে খড়ের রোল বানিয়ে সংরক্ষণের জন্যে রাখা হয়। চলতি বুরো মৌসুমে কৃষি অফিস লক্ষ মাত্র নির্ধারণ করেছে ৭২৮০ হেক্টর। ইতিমধ্যে মধ্যে এ বছরই প্রথম এ উপজেলায় রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে প্রায়
২৫ একর জমি রোপন করা হয়েছে। এর আগে তারা সরকারি ও এসিআই মটরস’র প্রশিক্ষণ নিয়ে মেশিনে রুপনের উপযোগী বিশেষ কায়দায় তৈরী বীজতলায় চারা উৎপাদন করেন।
চাষী আহমদ আলী বলেন, এবার প্রথম বারের মতো রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে
বুরো ধানের চারা রোপন করেছি। আশা করি পূর্বের তুলনায় ভালো ফলন হবে।
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষি উদ্যোক্তা বেলাল আহমদ ইমরান বলেন,কৃষি যন্ত্রপাতির ব্যবহারে কৃষকদের আগ্রহ বাড়ছে। আরো প্রশিক্ষণ ও যন্ত্রপাতি পেলে বিশ্বনাথে অনাবাদি জমি হ্রাস পাবে।
এ বিষয়ে কথা হলে উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, যন্ত্রের মাধ্যমে খুব সহজেই কৃষিকাজ সম্পন্ন করা যায়। সরকারের প্রতিশ্রুতিই হচ্ছে কৃষিকে যান্ত্রিকিকরণ। এরই ধারাবাহিকতায় যন্ত্রপাতিতে ভর্তূকি’র মাধ্যমে কৃষকদের সহায়তা দেয়া হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)