শিরোনাম:
●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
রাঙামাটি, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » আইন মন্ত্রনালয়ের যুগ্মসচিব পরিচয় দিয়ে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠনের নামে চাঁদা দাবি
প্রথম পাতা » খুলনা বিভাগ » আইন মন্ত্রনালয়ের যুগ্মসচিব পরিচয় দিয়ে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠনের নামে চাঁদা দাবি
বুধবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইন মন্ত্রনালয়ের যুগ্মসচিব পরিচয় দিয়ে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠনের নামে চাঁদা দাবি

---ঝিনাইদহ প্রতিনিধি :: আইন মন্ত্রনালয়ের যুগ্মসচিব পরিচয় দিয়ে ঝিনাইদহের বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা ও অফিস সহকারীদের মোবাইল ফোন সংগ্রহ করে পরক্ষনে আবার নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠনের নামে চাঁদা দাবী করা হচ্ছে। এ ঘটনায় সরকারী চাকরীজীবীদের মাঝে আতংক বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে কেও কেও থানায় জিডি করেছেন। আবার কেও গোপনে বিকাশের মাধ্যমে টাকাও পরিশোধ করছেন। ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের চারজন নাজির, হরিণাকুন্ডু ও কালীগঞ্জ হিসাবরক্ষন অফিসের কর্মকর্তাসহ অডিটর এবং জেলার ৬ সাব-রেজিষ্ট্রি অফিসের অফিস সহকারীদের কাছে চাঁদ দাবী করা হয়েছে। জানা গেছে, দুই সপ্তাহ আগে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ মুন্সিখানার (আরএম) প্রধান সহকারী মানস কুমারের কাছে আইন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে ফোন আসে। তার কাছে ঝিনাইদহ জেলার ৬ সাব-রেজিষ্ট্রি অফিসের অফিস সহকারীদের মোবাইল নং চাওয়া হয়। মানস কুমার বিষয়টি ঝিনাইদহ জেলা রেজিষ্ট্রি অফিসকে অবহিত করলে অফিসের এক্সট্টা মহরার জাকির হোসেনকে নিয়ে নাম্বার পাঠানো হয়। কথিত আইন মন্ত্রনালয়ের যুগ্মসচিবের ০১৮৮৫৪৯৫৪৮৬ নাম্বারে ফোনে করে আবার নাম্বারগুলো পাঠানো হয়। নাম্বার দেওয়ার পর থেকে জেলার ৬ উপজেলার সাবরেজিষ্ট্রি অফিসের অফিস সহকারীদের মোবাইল ফোনে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পুর্ববাংলার কমিউনিষ্ট পার্টির বিপ্লব ও গাজী মহিউদ্দীন পরিচয় দিয়ে একের পর এক চাঁদা দাবী করা হচ্ছে। এ ঘটনায় কালীগঞ্জ সাবরেজিষ্ট্রি অফিসের প্রধান সহকারী আশরাফ হোসেন ঝিনাইদহ সদর থানায় গত ৪ ফেব্রয়ারী একটি জিডি করেছেন। যার জিডি নং ১৭৩। ডিসি অফিসের প্রধান সহকারী মানস কুমার খবরের সত্যতা স্বীকার করে জানান, আইন মন্ত্রনালয়ের যুগ্মসচিব পরিচয় দিয়ে ফোন করার কারণেই তিনি নাম্বারগুলো সংগ্রহ করে দেন। তিনি বলেন অনেক সময় ভুয়া পরিচয় দিয়েও এমন কান্ড ঘটানো হয়। বোঝা যাচ্ছে এ ক্ষেত্রে তাই ঘটেছে। ঝিনাইদহ সদর সাব রেজিষ্ট্রার মৃত্যুঞ্জয়ী শিকারী বলেন, ডিসি অফিস থেকে মোবাইল নাম্বার চাওয়ার কারণে আমরা দিয়েছি। এখন সরকারের এজেন্সিগুলোর উচিৎ দুস্কৃতিকারীদের মোবাইল ট্রাকিং করে খুঁজে বের করা। হরিণাকুন্ডু সাব রেজিষ্ট্রি অফিসের সহকারী ফজলুর রহমান বলেন, আমার কাছেও চাঁদা দাবী করা হয়েছিল, কিন্তু আমি জিডি করিনি। এদিকে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান নাজির জাহিদ হাসান লিপু, নাজির আব্দুল হান্নান, রতন কুমার ও সাইফুল ইসলামের কাছেও চাঁদা দাবী করা হয়েছে। তারাও ঝিনাইদহ সদর থানায় জিডি করেছেন বলে প্রধান নাজির জাহিদ হাসান লিপু জানান। তিনি আরো জানান, ফোন করে পুর্ববাংলা দলের পরিচয় দিয়ে বলা হয় “র‌্যাবের সাথে যুদ্ধ করে আমাদের বহু মানুষ ক্ষতিগ্রস্থ। তাদের সাহায্যের জন্য ০১৯০৯০৮৮১১৭ বিকাশ নাম্বারে টাকা দিতে হবে। অন্যথায় সন্তানসহ পরিবারের সদস্যদের খুন জখম করা হবে”। একই ভাবে হরিণাকুন্ডু উপজেলা হিসাব রক্ষন অফিসার মৃগেন্দ্র নাথ সাহা, অডিটর রুজদার আলী ও কালীগঞ্জ হিবাস রক্ষন অফিসারকে মোবাইলে চাঁদা দাবী করা হয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, আমরা এ বিষয়ে অবগত আছি। নাম্বারগুলোর রেজিষ্ট্রেশন না থাকার কারণে পরিচয় সনাক্তকরা সম্ভব হচ্ছে না। তবে ট্রাকিং করে দুর্বৃত্তদের অবস্থান জানার চেষ্টা চলছে। তিনি বলেন, এরা প্রতারক চক্র। এদের হুমকীতে বিচলিত না হতে সংশ্লিষ্টদের আশ্বস্ত করা হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)