শিরোনাম:
●   টেক্সটাইল নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কথা জানালেন সুপ্রিম কেমির চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান ●   সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙামাটিতে ইফার সভা ●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাঙামাটি, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » স্বামী ঘর ছেড়ে পালানো গৃহবধুকে নিয়ে মা উপস্থিত হলেন থানায়
প্রথম পাতা » চট্টগ্রাম » স্বামী ঘর ছেড়ে পালানো গৃহবধুকে নিয়ে মা উপস্থিত হলেন থানায়
শনিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বামী ঘর ছেড়ে পালানো গৃহবধুকে নিয়ে মা উপস্থিত হলেন থানায়

---রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: গত বুধবার সন্ধ্যায় রাউজানের হলদিয়া ইউনিয়নের আদমশাহ’র বাড়ী থেকে স্বামীর ঘরে থেকে নিখোঁজ হওয়া প্রায় ৪৮ ঘন্টা পর গৃহবধু রাজিয়া সুলতানা রূপা(২৩)কে নিয়ে তার মা রাউজান থানায় হাজির হয়েছে। রূপা নিখোঁজ হওয়ার ওই ঘটনায় স্থানীয় অনেকেই বলাবলি করছিল এই গৃহবধুকে জ্বীনে উঠিয়ে নিয়ে গেছে। এই ধারণা থেকে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা ওই রাতে বাড়ীতে কয়েকজন ওঝা -বৈদ্য ডেকে তান্ত্রিকমন্ত্রে তাকে উদ্ধার করার চেষ্টা করেছিল। আবার স্থানীয় কারো কারো মন্তব্য ছিল নিখোঁজ গৃহবধু পরকিয়ায় জড়িয়ে একমাত্র শিশু সন্তানকে ঘরে রেখে অন্যের হাত ধরে পালিয়েছে।
ঘটনার পরদিন বৃহস্পতিবার বিকালে নিখোঁজ স্ত্রীর সন্ধান পেতে স্বামী জাফর আহমদ থানায় গিয়ে লিখিত আবেদন করেন। পুলিশ এই আবেদন পেয়ে ঘটনার জটিলতা খুলতে অনুসন্ধান শুরু করে। পুলিশের তৎপরতা দেখে শুক্রবার বিকালে গৃহবধু রূপাকে নিয়ে তার মা ফটিকছড়ি থেকে রাউজান থানায় হাজির হয়। সন্ধ্যার পর পুলিশ নিখোঁজ রহস্য উদঘাটনের চেষ্টায় রূপাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ওই গৃহবধু প্রথমে পুলিশের কাছে দাবি করে তাকে কয়েকজন লোক স্বামীর ঘরের পিছন থেকে অপহরণ করে নিয়েছিল। পুলিশের অধিকতর জেরার মুখে পড়ে রূপা স্বীকার করতে বাধ্য হয় তার এক আত্মীয়ের প্ররোচনায় আবুল কালাম নামের এক টেক্সি চালকের সাথে সে পরকিয়ায় জড়িয়ে স্বামীর ঘর ছেড়েছে। তবে আবুল কালামের ঠিকানা সে পুলিশে দিতে পারেনি। শুধু বলেছে ঝর্না আকতার নামের তার এক খালাতো বোনের মাধ্যমে আবুল কালামের সাথে তার পরিচয় হয়। খালোতো বোন চেয়েছিল তাকে স্বামীর ঘর থেকে বের করে এনে আবুল কালামের সাথে বিয়ে দিতে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন স্বাক্ষীদের উপস্থিতিতে রূপার বক্তব্য রেকর্ড করা হয়েছে। আপাতঃ তাকে তার মায়ের হেফাজতে দেয়া হয়েছে। জড়িতদের ব্যাপারে আরো অনুসন্ধান করে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত ২০১৩ সালের প্রেমের সম্পর্কের জের ধরে ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকার মৃত নজরুল ইসলাম মাস্টারের কন্যার সাথে রাউজান উপজেলার হলাদিয়া ইউনিয়নের আদম শাহ বাড়ির মো. জাফরের আনুষ্ঠানিক বিয়ে হয়। এ দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে।





আর্কাইভ