শিরোনাম:
●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীর মেডিকেল বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীর মেডিকেল বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহীর মেডিকেল বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক স্বাক্ষরিত

---রাজশাহী প্রতিনিধি :: নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সকল ক্লিনিকের আউট হাউজ মেডিকেল বর্জ্য পরিবেশসম্মত ও সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য জন্য রাজশাহী সিটি কর্পোরেশন ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার দুপুরে নগরভবনে সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে নির্বাহী পরিচালক খোন্দকার আনিসুর রহমান স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি কমাতে সকল মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য এ এমওইউ স্বাক্ষরিত হলো। এটি একটি শুভ সূচনা। প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের নিজস্ব কর্মচারীরা মেডিকেল ও ক্লিনিক থেকে বর্জ্য সংগ্রহ করবে, তাদের ভ্যানে করে প্ল্যান্টে নিয়ে গিয়ে সেখানে পরিশোধন ও অপসারণ করবে। এতে করে সিটি কর্পোরেশনের নাগরিকেরা মেডিকেল বর্জ্যরে কারণে যে স্বাস্থ্যঝুঁকিতে আছেন, সেটা কমে যাবে। স্বাস্থ্য ঝুঁকিমুক্ত থাকবেন নগরবাসী।

সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সিটি কর্পোরেশনের সচিব রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার প্রমুখ।

উল্লেখ্য, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার উদ্দেশ্যসমূহ হলো- স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসূমহের অভ্যন্তরে বর্জ্য সৃষ্টির উৎপত্তিস্থলে বর্জের ধরণ অনুযায়ী নির্দিষ্ট রঙের পাত্রে বর্জ্য পৃথকীকরণ পদ্ধতি প্রচলন, বর্জ্য স্পর্শকালীন নিরাপত্তা গ্রহণ, নিরাপদ বর্জ্য সংগ্রহ ও সাময়িক সংরক্ষণের মাধ্যমে রোগী ও দর্শনপ্রার্থীর স্বাস্থ্যঝুঁকি কমানো, দক্ষ ও প্রশিক্ষিত কর্মীর মাধ্যমে নিরাপদ বর্জ্য সংগ্রহ ও পরিবহন নিশ্চিত করণ এবং উক্ত কাজের সহায়ক উপকরণ সরবরাহ করা, এই পদ্ধতি প্রচলনের মাধ্যমে পরিবেশ দূষণ হ্রাসকরণ, স্বাস্থ্যবিজ্ঞানসম্মত ও উপযোগী কেন্দ্রীয় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন এবং দক্ষ ও প্রশিক্ষিত কর্মীর মাধ্যমে উন্নয়ন কারিগরি সহায়তায় মেডিকেল বর্জ্যরে যথাযথ ব্যবস্থাপনা করা, ক্ষতিকারক বর্জ্য চূড়ান্ত ব্যবস্থাপনার পর পরিবেশবান্ধব পদ্ধতিতে অপসারণ নিশ্চিতকরণ, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানব তথা প্রাণীকূলের জন্য ক্ষতিকারক ও সংক্রামক বর্জ্যরে কারণে সংগঠিত স্বাস্থ্যঝুঁকি হ্রাসকরণ।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ