শিরোনাম:
●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ » আদালতে ঘাতক বাবার জবানবন্দি : পরকীয়ায় আসক্ত স্ত্রীকে শাস্তি দিতে সন্তান খুন
প্রথম পাতা » অপরাধ » আদালতে ঘাতক বাবার জবানবন্দি : পরকীয়ায় আসক্ত স্ত্রীকে শাস্তি দিতে সন্তান খুন
সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আদালতে ঘাতক বাবার জবানবন্দি : পরকীয়ায় আসক্ত স্ত্রীকে শাস্তি দিতে সন্তান খুন

---গাজীপুর জেলা প্রতিনিধি :: ‘বাবা আমার ভালো লাগতাছে না, আমি তোমার বুকে ঘুমাবো।’ সাত বছরে কন্যা মনিরার এমন অনুরোধ ফেলতে পারেনি বাবা রফিকুল ইসলাম। দুপুরে খেয়েই রফিকুল একমাত্র কন্যাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। বিকেল ৪টার দিকে হঠাৎ ঘুম ভেঙে দেখে কন্যা তার বুকেই ঘুমিয়ে আছে। আস্তে আস্তে মেয়েকে বুকের কাছ থেকে সরিয়ে মুখে রুমাল চেয়ে ধরে বাবা। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ছোট্ট মনিরার নাকে-মুখে রুমালটি চেপে রাখা হয়।

গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড গ্রামের রফিকুল ইসলাম আদালতের কাছে এভাবেই নিজ কন্যাকে হত্যার বর্ণনা দেয়।

১১ ফেব্রুয়ারি সোমবার দুপুরে গাজীপুরের বিচারিক হাকিম শামীমা আক্তার ১৬৪ ধারায় এ জবানবন্দি রেকর্ড করেন। পরকীয়ায় আসক্ত স্ত্রীকে শাস্তি দিতেই নিজ হাতে সন্তানকে হত্যা করে বলে আদালতকে জানিয়েছে রফিকুল ।

আদালতে দেওয়া রফিকুলের জবানবন্দি উদ্ধৃত করে শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, স্বামী-স্ত্রী দু’জনই পোশাক কারখানার শ্রমিক। ২০১২ সালে তাদের বিয়ে হয়। এর আগে স্ত্রী নাছরিনের দুটি বিয়ে হয়েছিল। তবে সে বিষয়টি গোপন রেখে রফিকুলকে তৃতীয় বিয়ে করেন নাছরিন। তার সঙ্গে সংসার করার সময়ও নাছরিন অন্য এক যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়েন। এ কারণে বছরখানেক আগে রফিকুলকে তালাক দিয়ে মেয়েকে নিয়ে চলে যান নাছরিন। পরে রফিকুল অনুনয়-বিনয় করে আবার নাছরিনকে ঘরে তুলে আনে। কিন্তু অন্য যুবকের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেন নাছরিন। বিষয়টি মেনে নিতে পারেনি রফিকুল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই মারামারি ও ঝগড়া হতো। গত ৮ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে বাসায় মিলাদের আয়োজন করেন তারা। নাছরিন তার দুই বন্ধুকে নিজ হাতে তুলে খাওইয়ে দেয়। এতে রফিকুল ভেতরে ভেতরে ফুঁসতে থাকে। এ ঘটনা নিয়ে শনিবার রাতেও দু’জনের মধ্যে মারামারি হয়।

ওসি আরও জানান, রবিবার সকালে রান্নাবান্না শেষ করে কন্যা মনিরাকে স্কুলে দিয়ে কাজে চলে যান নাছরিন। রফিকুল বাসাতেই থেকে যায়। দুপুরের বিরতির সময় বাসায় ফিরে নাছরিন স্বামী-সন্তানকে নিয়ে খাবার খেয়ে আবার কাজে চলে যান। এ সময় রফিকুল তার কন্যাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে স্ত্রী নাছরিনকে শাস্তি দিতে কন্যাকে হত্যার সিদ্ধান্ত নেয় সে। কন্যাকে হত্যার পর স্ত্রীকে টেলিফোন করে রফিকুল বলে- ‘থাক এবার শান্তিতে, আমারে আর তোর মাইয়ারে আর কোনোদিন পাবি না।’
---মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, শিশু মনিরাকে ঘটনার কয়েকদিন আগে স্থানীয় হাজী মোহাম্মদ আলী কিন্ডারগার্টেনের প্লে শ্রেণিতে ভর্তি করে দেওয়া হয়েছিল। রবিবার পোশাক কারখানা থেকে বাসায় ফিরে কন্যাকে খুঁজে না পেয়ে পুলিশে খবর দেন নাছরিন। পরে পুলিশ গিয়ে তাদের বসতঘরের খাটের নিচে সিলভারের (অ্যালুমিনিয়ম) একটি পাতিলের ভেতর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে। ওই ঘটনায় গত সোমবার ভোরে জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে পলাতক রফিকুলকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় জবানবন্দিতে সন্তানকে হত্যার কথা স্বীকার করে সে।

জানা গেছে, জেলার কাপাসিয়ার চাঁপাত গ্রামের মাঈন উদ্দিনের ছেলে রফিকুল স্ত্রী নাছরিন ও মেয়ে মনিরাকে নিয়ে ওই বাসায় থাকত। দু’জন একই পোশাক কারখানায় চাকরি করেন।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)