রবিবার ● ৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পাবনায় র্যাবের হাতে ভুয়া ডাক্তার আটক
পাবনায় র্যাবের হাতে ভুয়া ডাক্তার আটক

পাবনা থেকে মোবারক বিশ্বাস :: পাবনায় র্যাবের অভিযানে এক ভুয়া ডাক্তার আটক হয়েছে৷ শনিবার বেলা ১২টারদিকে পাবনা শহরের শালগাড়িয়া ইছামতি ক্লিনিক থেকে তাকে আটক করে পাবনা র্যাবের হাতে সিপিসি-২এর সদস্যরা৷
পাবনা র্যাব ক্যাম্প জানায় তারা গোপন সংবাদের ভিত্তিতে শালগাঢ়িয়া থানা পাড়ার ইছামতি ডায়াগনস্টিক কমপ্লেক্সে থেকে ভূয়া ডাক্তার মোঃ মোস্তাফা কামাল (৪৪)কে আটক করেন৷ র্যাব আরো জানায়, মোস্তাফা কামাল দীর্ঘুদন ধরে ভূয়া ডাক্তার সেজে এবং ডাক্তারী নির্দেশিকা প্যাড অসাধুভাবে প্রস্তুত করে প্রতারনা করতঃ জনগনকে চিকিত্সা সেবা প্রদান করে আসছে৷ আটক মোস্তাফা কামাল খুলনা জেলার আড়ংঘাটা থানার আড়ংঘাটা গ্রামের মৃত ইব্রাহীম সরদারের ছেলে৷ গ্রেফতারকৃত ভুয়া ডাক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে৷ অভিযান পরিচালনা করেন পাবনা র্যাব সিপিসি’র এএসপি আব্দুল হাই সরকার৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা