শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে আন্তঃজেলা মোটর বাইক চোর চক্রের আটক-৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে আন্তঃজেলা মোটর বাইক চোর চক্রের আটক-৫
শনিবার ● ২ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে আন্তঃজেলা মোটর বাইক চোর চক্রের আটক-৫

---রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে মোটর বাইক চুরিতে জড়িত একটি শক্তিশালী চোর চক্রের ৫ সদস্যকে অাটক করেছে রাউজান থানা পুলিশ। আজ শনিবার মধ্যরাতে ২টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উরকিরচর ইউনিয়নের সোনারগাঁও কমিউনিটি সেন্টারের সম্মুখ হতে স্থানীয় জনতার সহায়তায় তাদের আটক করা হয়।
এসময় আটককৃতরা হচ্ছে : উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের শফি মেম্বারের বাড়ীর বাচ্চু মিয়ার পুত্র মো. সাগর(২৩), একই ইউনিয়নের মৃত আবুল কাশেমের পুত্র মো. ফয়সাল (২৪), নোয়াপাড়া ইউনিয়নের শীলপাড়া মানিক শীলের বাড়ির মৃত অজয় শীলের পুত্র জিশু শীল (২৫), পিন্টু শীলের পুত্র লিটন শীল (১৯) ও হাটহাজারী পৌরসভার মীরারখীল গ্রামের মৃত হাজী মুন্সি মিয়ার পুত্র আহম্মদ মিয়া(২৬)।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো, জাবেদ মিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, তার সঙ্গীয় এসআই মহসীন রেজা সহ ফোর্স নিয়ে রাত্রীকালিন টহল সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পাশ্ববর্তী উপজেলা রাঙ্গুনিয়া হতে দুটি মোটর বাইক চুরি করে চোর চক্রের সদস্যরা শহরমুখী পালিয়ে যাচ্ছে। এর পরই আমরা চট্টগ্রাম-কাপ্তাই সড়কে নোয়াপাড়া পথেরহাটস্থ চেকপোস্ট শুরু করি। রাত ২টার দিকে পূর্বদিক হতে আসা দুটি মোটরবাইকে থামানোর নির্দেশ দিলে তারা নির্দেশ অমান্য করে দ্রুতগতিবেগে পালিয়ে যায়। এসময় তাদেরকে পেছন থেকে ধাওয়া করে সোনারগাঁও কমিউিনিটি সেন্টারের সম্মখ হতে উপস্থিত জনতার সহায়তায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ হতে চোরাইকৃত নম্বরবিহীন একটি লাল রঙ্গের পালচার ও একটি সাদা-নীল রঙ্গের সুজুকি জিক্সার (যার নম্বর প্লেটে লেখা ‘চট্ট মেট্রো-ল ১১-৭৫৮৬’) উদ্ধার করা হয়।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আটককৃতরা আন্তঃজেলা মোটরবাইক চোর চক্রের সদস্য। জিজ্ঞাসাবাদে তারা তাদের চক্রের আরো নয়জন চোর সদস্যের নাম প্রকাশ করেন। তারা বিভিন্ন স্থান হতে মোটরবাইক চুরি করে পরে তা বিক্রি করে বলে জানাই। তাদের বিরুদ্ধে (৩৭৯,৪১১) ধারায় মামলা রুজু করা হয়েছে। বাকী অাসামী গ্রেফতারের চেষ্টা চলছে
এই অভিযান অব্যহত থাকবে।





আর্কাইভ