শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » স্ত্রীর অধিকার ও সন্তানের পিতৃত্বের দাবি
প্রথম পাতা » গাইবান্ধা » স্ত্রীর অধিকার ও সন্তানের পিতৃত্বের দাবি
মঙ্গলবার ● ৫ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্ত্রীর অধিকার ও সন্তানের পিতৃত্বের দাবি

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বাড়াইপাড়া গ্রামে প্রয়াত আবুল মিয়া সরকারের মেয়ে আমেনা বেগম স্বামী বাদশা মিয়ার কাছে স্ত্রীর অধিকার ও তার একমাত্র পুত্র সন্তানের পিতৃত্বের দাবি জানিয়েছে। আজ মঙ্গলবার গাইবান্ধা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আমেনা বেগম উল্লেখ করেন, একই উপজেলার বৈরী হরিণমারি গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে বাদশা মিয়া ১৯৯৪ সালে প্রথম স্ত্রীর কথা গোপন করে তাকে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর প্রথম সন্তান আলামিনের জন্মের ৬ মাস বয়সের সময় স্বামী বাদশা মিয়া চাকরি করার উদ্দেশ্যে সৌদি আরবে যায়। সৌদি আরবে যাওয়ার ৩ মাস পর থেকেই স্বামী বাদশা মিয়া তার ও সন্তানের ভরণ-পোষণ বন্ধ করে দিয়ে তাদের সাথে সকল প্রকার যোগাযোগ ছিন্ন করে। ফলে সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়ে আমেনা বেগম।
এমতাবস্থায় অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে আমেনা বেগম নিজের জীবনজীবিকা নির্বাহসহ সন্তান লালন পালন করতে থাকে। পরে সৌদি আরব থেকে চাকরি ছেড়ে দিয়ে বাদশা মিয়া পলাশবাড়ির নিজ বাড়িতে বসবাস শুরু করলে আমেনা বেগম স্ত্রীর অধিকার নিয়ে এবং সন্তানের পিতার স্বীকৃতির দাবিতে একাধিকবার তার বাড়িতে যায়। কিন্তু বাদশা মিয়া প্রথম স্ত্রীর প্ররোচনায় তাকে এবং তার সন্তান আলামিনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সেসময় বাদশা মিয়া জানিয়ে দেয় যে অনেক আগেই তাকে তালাক দিয়েছে। অথচ তালাকের কোনো কাগজপত্র আমেনা বেগমের হস্তগত হয়নি।
সম্পূর্ণ বেআইনীভাবে সন্তানের পিতৃত্বকে অস্বীকার এবং স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করে বাদশা মিয়া তাদেরকে সমাজে নানা লাঞ্ছনা-গঞ্জনার এবং চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমেনার ছেলে আলামিন মিয়া, বড় ভাই মো. মন্টু মিয়া, ভাতিজা মো. ওমর ফারুক ও প্রতিবেশী মো. শফিউল আলম।





আর্কাইভ