বুধবার ● ৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » ঢাকা » আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ
সিএইচটি মিডিয়া অনলাইন ডেস্ক :: ওবায়দুল কাদের অসুস্থ হয়ে বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবর্তমানে দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকে।
গত রবিবার ভোররাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে সকালে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।
সেখানে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। যার মধ্যে একটি ব্লক অপসারণ করে রিং পরানো হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে ডা. ফিলিপ কোহের নেতৃত্বে ৫ সদস্যের চিকিৎসকদের বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। তার রক্তে ইনফেকশনের পাশাপাশি কিডনিতে সমস্যা ধরা পড়েছে।
এগুলো কাটিয়ে ওঠার পর তার বাইপাস সার্জারি করার চিন্তা ভাবনা করছে ডাক্তাররা। তার সুস্থ হয়ে ফিরে আসতে এক থেকে দেড় মাস সময় লাগতে পারে।
যতোদিন তিনি সুস্থ না হন ততোদিন দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য মাহবুব উল আলম হানিফকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে। সূত্র : বাংলা ইনসাইডার





উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান