শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » কৃষি » রাউজানে ছাদ-বাগানে সবুজের হাতছানি
প্রথম পাতা » কৃষি » রাউজানে ছাদ-বাগানে সবুজের হাতছানি
শুক্রবার ● ৮ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ছাদ-বাগানে সবুজের হাতছানি

---রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী উদ্যোগে এক ঘন্টায় ৪ লাখ ৮৭ হাজার বৃক্ষরোপন কর্মসূচির অনুপ্রেরণায় ছাদ বাগান করেছেন রাউজানের রাজীব চৌধুরী রাজু। বিনাজুরি ইউনিয়নের কাগতিয়া গ্রামে ৭ হাজার বর্গফুট ছাদে দেশি-বিদেশী উন্নত জাতের নানা ফুল ও ফলের বাগান করেছেন তিনি। তাঁর ছাদ বাগানে ফলের মধ্যে রয়েছে আপেল, কমলা, সেরিফল, আম, জাম, নারিকেল, পেপে, আলু বোহারা, লেবু, বিভিন্ন প্রজাতের পেয়ারা, মোসাম্বি, মাল্টা, বড়ই, লিচু, ডালিম, জামরুলসহ অর্ধশত ফল। ফুলের মধ্যে রয়েছে বিভিন্ন রংয়ের কাটা গোলাপ, সাজনা ডাটা, , পাতাবাহার,, হাসনাহেনা, গাদা, চায়না জিনিয়া, স্বর্ণতোয়া, সন্ধ্যা মালতি, রঙ্গন, নয়নতারাসহ শতাধিক প্রজাতির ফুল। সবজির মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতের বেগুন, মচির, শাক, লাউ, তিত করলা, টমেটো ইত্যাদি। ২০১৭ সালের ২৫ শে জুলাই এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে সমগ্র রাউজানে এক ঘন্টায় ৪ লাখ ৮৭ হাজার গাছ লাগানো হয়। দেশে সাড়া জাগানো এ বৃক্ষরোপন কমূসূচিতে অংশগ্রহণ করেন রাজিব চৌধুরী রাজু। এ বৃক্ষরোপন কর্মসূচির অনুপ্রেরণায় তিনি প্রায় ৬/৭ লাখ টাকা ব্যয়ে গড়ে তোলেছেন এক বিশাল ছাদ বাগান। ৭ হাজার বর্গফুট ছাদজুড়ে যেন সবুজের সমারোহ। এ সবুজের সমারোহ দেখে মুগ্ধ হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন রেজা। ২০১৮ সালের ২৩ মে ছাদ বাগান পরিদর্শন শেষে তিনি একাধিক ছবি সম্বলিত স্ট্যাটাসে লিখেছিলেন রাজীবের বিষ্ময়কর ছাদ বাগান দেখে অভিভুত হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা। এ বিষয়ে জানতে চাইলে রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ছাদ বাগান কৃষির একটি নতুন সংস্করণ। খাদ্য পুষ্টি নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ছাদগুলোকে সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করছি। তারই অংশ হিসেবে রাউজানে রাজীব চৌধুরীর বাগানসহ ৫২টি ছাদ বাগান রয়েছে। শহর অঞ্চলের সঙ্গে পাল্লাদিয়ে গ্রামাঞ্চলেও দিন দিন ছাদ বাগানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে পরিবেশে যেমনি সুন্দর হচ্ছে, তেমনি নিজস্ব বাগানের ফল গুলো ফরমালিন মুক্ত স্বাদ গ্রহণ করতে পারছেন।
যদি গ্রামের অসংখ্যা সব ছাদে পরিকল্পিতভাবে ছাদ-বাগান করা হয় তবে গরমে সময় তাপমাত্রা অনেক অংশে পর্যন্ত কমানো সম্ভব হবে। এসব অব্যবহৃত ছাদে খুব সহজেই পরিকল্পিতভাবে ফুল, ফল ও শাক-সবজির ও নিজের সখের পারিবারিক বাগান তৈরি করা সম্ভব। এর দ্বারা পারিবারিক ফুল, ফল ও শাক-সবজির চাহিদা মিটিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখারও একটি বড় সুযোগ রয়েছে। এছাড়াও নিজস্ব ছাদ-বাগান করে দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টির চাহিদা পূরণে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।





আর্কাইভ