শিরোনাম:
●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০
রাঙামাটি, বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » শ্রীমৎ সাধনা নন্দ মহাস্থবীর (বনভান্তে)’র জন্মদিন উপলক্ষে ত্রিপিটক পরিভ্রমন
প্রথম পাতা » কৃষি » শ্রীমৎ সাধনা নন্দ মহাস্থবীর (বনভান্তে)’র জন্মদিন উপলক্ষে ত্রিপিটক পরিভ্রমন
সোমবার ● ৪ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীমৎ সাধনা নন্দ মহাস্থবীর (বনভান্তে)’র জন্মদিন উপলক্ষে ত্রিপিটক পরিভ্রমন

---
ষ্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রাম তথা সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের পরমপুজ্য ধর্মীয় গুরু পরিনির্বাপিত শ্রীমৎ সাধনা নন্দ মহাস্থবীর (বনভান্তে)’র ৯৭ তম জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে ৪ জানুয়ারী তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির বৌদ্ধ ধর্মাবলম্বীরা পবিত্র ত্রিপিটক পৌর নগর পরি ভ্রমন করেছেন। বাস, ট্রাক, জীপ, সিএনজি অটোরিক্সা, মিনি ট্রাক ও মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের যান বাহনে করে বৌদ্ধ ধর্মীয় পতাকা ও পরিনির্বাপিত ধর্মীয় গুরু শ্রীমৎ সাধনা নন্দ মহাস্থবীর (বনভান্তে)’র প্রতিমূর্তি নিয়ে হাজার হাজার বৌদ্ধ নরনারী গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র ত্রিপিটক পৌরনগর পরিভ্রমনে অংশ গ্রহণ করেন। পৌর নগর যেন ধর্মীয় উল্লাসে মাতোয়ারা হয়েছে। বৌদ্ধ ধর্মীয় গ্রন্থ পবিত্র ত্রিপিটক পরিভ্রমন পরিনির্বাপিত শ্রীমৎ সাধনা নন্দ মহাস্থবীর (বনভান্তে)’র ৯৭ তম জন্মদিন উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী পুণ্যানুষ্ঠানাদির অংশ। আগামী ৮ জানুয়ারী  শ্রীমৎ সাধনা নন্দ মহাস্থবীর (বনভান্তে)’র ৯৭ তম জন্মদিন যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপন করা হবে।
---
উল্লেখ্য, শ্রীমৎ সাধনা নন্দ মহাস্থবীর (বনভান্তে)’র ৯৭ তম জন্মদিন উদযাপন উপলক্ষে এবছর আয়োজক কমিটি ৭ (২-৮জানুয়ারী) দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করে। এলক্ষ্যে ২৮ ডিসেম্বর সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়৷
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জনাব বৃষ কেতু চাকমা৷ এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, নির্বাহী প্রকেীশলী (ভারপ্রাপ্ত) পরাক্রম চাকমা, রাঙামাটির রাজ বনবিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি দীপক খীসা, নির্বাহী সদস্য রনেন্দ্র চাকমা রিন্টু’সহ সেনা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিদ্যুত্‍ বিতরণ, পৌরসভা, গোয়েন্দা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷ সভা পরিচালনা করেন পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা৷
সভায় পরিনির্বাপিত শ্রীমত্‍ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)র ৯৭তম জন্মবার্ষিকী সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়৷ সভায় রাজ বন বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে গৃহীত প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করা হয়৷
পরিনির্বাপিত শ্রীমত্‍ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)র ৯৭তম জন্মবার্ষিকী যথাযথযোগ্য মর্যাদার সাথে সম্পন্ন করার লক্ষে এবং আগত পূর্ণার্থীদের সুবিধার্থে আইন শৃংখলা বাহিনীকে সড়ক ও নৌ পথের বিভিন্ন পয়েন্টে প্রয়োজন অনুযায়ী টহল ব্যবস্থা গ্রহণ ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা, যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে ট্রাফিক মোতায়েন, সমগ্র এলাকায় আইনশৃংখলা রক্ষার স্বার্থে পুলিশ বাহিনীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্য বিভাগকে মেডিকেল টিম ও এম্বুলেন্স প্রস্তুত রাখা, সুষ্ঠভাবে বিদ্যুত্‍ সরবরাহ অব্যাহত রাখতে বিদ্যুত্‍ বিতরণ বিভাগ, পানি সরবরাহের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, সেনিটারী লেট্রিনসমূহের দ্বারা দুষণ প্রতিরোধ এর বিষয়ে পৌর কর্তৃপক্ষ ও অন্যান্য উপস্থিত সংশ্লিষ্ট সকল বিভাগের প্রধানকে বিহার পরিচালনা কমিটিকে সহযোগিতা প্রদানের জন্য চেয়ারম্যান অনুরোধ জানান৷ তিনি (বনভান্তে)র ৯৭তম জন্মবার্ষিকীতে পরিষদ হতে ৯৭ পাউন্ড কেক ও স্বেচ্ছাসেবকদের টি-শার্ট ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন৷





আর্কাইভ