শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » কৃষি » সাপাহারে দেড় হাজার হেক্টর জমির বোরো ধান শুকিয়ে বিবর্ণ আকার ধারন করেছে
প্রথম পাতা » কৃষি » সাপাহারে দেড় হাজার হেক্টর জমির বোরো ধান শুকিয়ে বিবর্ণ আকার ধারন করেছে
সোমবার ● ১ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাপাহারে দেড় হাজার হেক্টর জমির বোরো ধান শুকিয়ে বিবর্ণ আকার ধারন করেছে

---নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর সাপাহার উপজেলার জবাই বিল এলাকায় প্রয়োজনীয় পানি সেচের অভাবে প্রায় দেড় হাজার হেক্টর জমির বোরো ধান শুকিয়ে বিবর্ণ আকার ধারন করেছে।
ঐতিহ্যবাহী জবাই বিলে চলতি মৌসুমে সেচের পানির অভাব দেখা দেয়ার ফলে প্রায় দেড় হাজার হেক্টর জমির ধান সেচ সংকটে পড়েছে। দেশের অন্যতম ধান উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিত নওগাঁর সাপাহার উপজেলার জবাই বিলের দু’পাশের বিস্তির্ণ জমির রোপা বোরো ধান মরে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। এই মুহুর্তে সেচ সংকট মোকাবেলার জন্য সরকারী ভাবে বিকল্প পানির উৎস্য স্থাপন জরুরী বলে ভুক্তভোগী কৃষকগণ মনে করছেন।
কৃষকদের অভিযোগ, জবাই বিলে পর্যাপ্ত পানি ধরে রাখার ব্যবস্থা না থাকা ও বিল এলাকায় কৃষকের স্থাপনকৃত স্যালো টিওবওয়েল গুলিকে বিদ্যুতায়িত করার ক্ষেত্রে সংশিষ্ট কর্তৃপক্ষের অনিহার কারনে এ সমস্যা বর্তমানে প্রকট আকার নিয়েছে।
সরেজমিনে জবাই বিল এলাকায় গিয়ে দেখা যায়, চলতি ইরি-বোরো মৌসুমে বোরো ধান ক্ষেতে এখন ভরপুর পানি থাকার কথা। কিন্তু জবাই বিলের ডুমরইল ,মাহিল ও কালিন্দা বিলে পর্যাপ্ত পানি তো দূরের কথা, মাঠের পর মাঠ ধানের জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে। বিলের সংযোগ সেচ ক্যানেল দোহারা তারাচাঁন খাড়িতেও পানি নেই। বিলে উচ্চ ফলনশীল জাতের ধান গাছগুলো পানির অভাবে লালচে রং ধারণ করেছে। এ দৃশ্য দেখে হতাশায় দিন কাটাচ্ছে বিল পাড়ের কৃষকরা।
কৃষি নির্ভর এ অঞ্চলের মানুষ জবাই বিলের ডুমরইল, মাহিল ,কালিন্দা ও দোহারা তারা চাঁন খাড়ির পানি ব্যবস্থাপনা সমিতির খননকৃত খাড়ির পানি দিয়ে প্রতি বছর ইরি-বোরো মৌসুমে ধান চাষাবাদ করে থাকে। এবারে বর্ষা কম হওয়ার ফলে ও বিলের ভাটিতে উঁচু আকারে বাঁধ নির্মান নাকরায় সেচ সংকটে পড়েছে বিল পাড়ের কৃষকরা।
জবাই বিলের বিস্তির্ণ জমির ধান এখন বিনষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে। তবে কিছু কিছু এলাকার কৃষকগন নিজ উদ্যোগে স্যালো টিউবওয়েল স্থাপন করে ডিজেল তেলের মাধ্যমে অতিরিক্ত খরচ করে তাদের বোরো ক্ষেতে শ্যালো মেশিন দিয়ে পানি দিচ্ছেন।
সোনাডাঙ্গা গ্রামের বোরো চাষি আবু সাঈদ,এরশাদ আলী,গোপালপুরের মতিউর রহমান,কৈকুড়ির শফিকুল ইসলাম,বাখরপুরের সামশুল হক,শীতলডাঙ্গার বেলাল উদ্দীন,বেলডাঙ্গার আব্দুর রাজ্জাক,জবাই গ্রামের আব্দুল মালেক,মালিপুরের লুৎফর রহমান ,সুন্দরইলের নঈমুদ্দীন বলেন প্রায় ২০-২৫ দিন পূর্বে বিলের পানি শুকিয়ে গেছে। বর্তমানে বিনা সেচেই তাদের জমির ধান শুকিয়ে মরে যাচ্ছে। তারা এখন সম্পূর্ন সৃষ্টিকর্তার দিকে চেয়ে রয়েছেন, সৃষ্টিকর্তা তার রহমতের বৃষ্টি দিলে কিছুটা হলেও মৌসুমের কষ্টের ধান ঘরে তুলতে পারবেন। তারা আরেও জানান যে বিল এলাকায় বোরো চাষিদের জন্য সহজ শর্তে বিদ্যুৎ চালিত শ্যালো টিউবওয়েল স্থাপনের অনুমতি দানে সংশিষ্ট বিভাগের কর্মকর্তাদের অনিহার কারনেই প্রতি বছর বিলের বিপুল পরিমানের বোরো ফসলের ক্ষতি হয়ে থাকে।
দোহারা তারাচাঁন পানি ব্যবস্থাপনা সমিতির সাবেক সাধারন সম্পাদক কামরুল ইসলাম জানান মুল বিলের গভীর থেকে পানি আনতে হলে সরকারী উদ্যোগে বিলের প্রবাহিত খাড়ি গুলো আরও গভীর ভাবে খনন করা প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান জানান, চলতি মৌসুমে এ উপজেলায় প্রায় ৬ হাজার হ্ক্টের জমিতে বোরো ধান চাষাবাদ করা হয়েছে। জবাই বিল এলাকায় প্রায় দেড় হাজার হেক্টর জমিতে বোরো চাষাবাদ হয়েছে। এখন পর্যন্ত অনুমান ৫৭৫ হেক্টর জমির ফসল সম্পুর্ন সেচ সংকটে পড়েছে। ইতোমধ্যে সরকারীভাবে উদ্যোগ নিয়ে বিল পাড়ের দুই পাশের প্রায় ১০০টি গভীর নলকুপ থেকে স্কিম অন্তভুক্ত জমি বাদেও বিল এলাকার ফেটে যাওয়া জমিগুলোতে দিনরাত সেচ দেয়া হচ্ছে। উপজেলা কৃষি বিভাগ এ সমস্যা সমাধানের লক্ষে উচ্চ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছে। অচিরেই এ সমস্যার সমাধান হবে বলেও তিনি মন্তব্য করেন।
উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী রেজাউল করিম জানান কৃষক পর্যায়ে ডিজেল চালিত শ্যালো টিউবওয়েল স্থাপনে কোন বাধাঁ নেই তাই তাদের ব্যক্তিগত উদ্যোগে তা স্থাপন করে সেচ সংকট মোকাবেলা করতে পারে। বিদ্যুৎ চালিত শ্যালো স্থাপনের বিষয়ে জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান ও অচিরেই আকাশের বৃষ্টি হবে বলে কৃষকগণকে অপেক্ষা করতে বলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যান চৌধুরী বলেন, জবাই বিলের অতি ঝঁকিপুর্ন সেচ সংকট এলাকায় ফসল রক্ষায় সাধ্যানুযায়ি বিকল্প সেচ ব্যবস্থায় পানি সরবরাহ করা হচ্ছে। বিল এলাকার প্রায় ১০০টি গভীর নলকুপ থেকে দিন রাত নিরলস ভাবে বোরো জমিতে সেচ দেয়া হচ্ছে।
রাণীনগরে বিদায়ী কৃষি কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান
নওগাঁ প্রতিনিধি :: রবিবার নওগাঁর রাণীনগরে বদলীজনিত বিদায়ী উপজেলা কৃষি কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এদিন দুপুরে রাণীনগর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলামের সভাপতিত্বে এই বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ড. মো: আব্দুল আজিজ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, বিদায়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার, বিদায়ী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল, বিদায়ী সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বশির উদ্দিন আহমেদ ও মমতাজ উদ্দিন, বিদায়ী উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়াও উপজেলা কৃষি অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।





কৃষি এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)