শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক » থাইল্যান্ডে কলাপাতায় মুড়িয়ে পণ্য বিক্রি
প্রথম পাতা » আন্তর্জাতিক » থাইল্যান্ডে কলাপাতায় মুড়িয়ে পণ্য বিক্রি
বৃহস্পতিবার ● ৪ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

থাইল্যান্ডে কলাপাতায় মুড়িয়ে পণ্য বিক্রি

---প্লাস্টিক মোড়কের ব্যবহার হ্রাসে পরিবেশবান্ধব পদ্ধতির আশ্রয় নিয়েছে থাইল্যান্ডের একটি সুপারমার্কেট। প্লাস্টিকের বদলে নিজেদের খাদ্যপণ্যে কলাপাতার মোড়ক ব্যবহার শুরু করেছে তারা। রিমপিং নামের এ সুপারমার্কেটটি অবস্থিত থাইল্যান্ডের চিয়াংমাইয়ে। খবর ফোর্বস।

সুপারমার্কেটটির কলাপাতার মোড়ক ব্যবহারের বিষয়টি প্রথমে সামনে নিয়ে আসে চিয়াংমাইয়ের একটি রিয়েল স্টেট কোম্পানি। পারফেক্ট হাউজ নামের এ কোম্পানি নিজেদের ফেসবুক পেজে কলাপাতার মোড়কের ছবি প্রকাশ করলে তা দ্রুতই মানুষের মনোযোগ আকর্ষণ করে।

১৯৫০ দশকের পর ৯০০ কোটি টনের বেশি প্লাস্টিক উৎপাদন করা হয়েছে। অথচ এর মাত্র ৯ শতাংশ পুনর্ব্যবহারোপযোগী করা গেছে। এদিকে দ্রুত হারে প্লাস্টিক উৎপাদন বেড়েই চলেছে। এ অবস্থায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য নিয়ে বিশ্বের মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি অনুমান করছে, ২০৫০ সালের মধ্যে ভূমি, পরিবেশ ও মহাসাগরে প্লাস্টিকের পরিমাণ দাঁড়াবে ১ হাজার ২০০ কোটি টনে। প্লাস্টিক বর্জ্যের সবচেয়ে বড় প্লাস্টিকের পানির অংশ সিগারেটের গোড়া, বোতল, খাবারের মোড়ক ও প্লাস্টিকের ব্যাগ।

মোড়কের কাজে প্লাস্টিকের বদলে কলাপাতার ব্যবহার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক হ্রাসের একটি অসাধারণ উপায়। সুপারমার্কেটটি লেভেল সাঁটানোর কাজে কিছু পরিমাণ প্লাস্টিক ব্যবহার করেছে, তবে কলাপাতার ব্যবহার প্লাস্টিক ব্যবহারের উল্লেখযোগ্য হ্রাস ঘটিয়েছে। সুপারমার্কেটটি নিজেদের পণ্য সাধারণভাবে কলাপাতায় মুড়িয়ে বাঁশের নমনীয় টুকরো দিয়ে বেঁধে রাখছে। কলাপাতা যেহেতু বড়, পুরু ও ভাঁজ করার জন্য যথেষ্ট, তাই এটি প্লাস্টিকের একটি দারুণ বিকল্প।

আরেকটি বিষয় উল্লেখ করার মতো, তা হলো প্লাস্টিক ও কলাপাতার তুলনামূলক দাম। গ্রীষ্মপ্রধান অঞ্চলগুলোয় স্থানীয়ভাবে প্রচুর পরিমাণে কলাপাতা পাওয়া যায় এবং পরিমাণের ওপর ভিত্তি করে এগুলো বিনা মূল্যেও সংগ্রহ করা যেতে পারে। তবে অন্যান্য অঞ্চলে কলাপাতার ব্যবহার প্লাস্টিকের তুলনায় বেশ ব্যয়বহুল হতে পারে। অবশ্য যেখানে কলাগাছ জন্মায় না, সেখানে স্থানীয় জীবাণুবিয়োজ্য (বায়োডিগ্রেডেবল) পণ্য ব্যবহার একটি ভালো বিকল্প।

খাবার কলাপাতায় মুড়িয়ে রাখার দীর্ঘ ইতিহাস রয়েছে। মেক্সিকোর কিছু গ্রীষ্মপ্রধান অঞ্চলে ঐতিহ্যবাহী খাবার তমালি কলাপাতায় মুড়িয়ে রাখা হয়। হাওয়াইবাসীরা শূকর রোস্ট করার সময় মাংস গরম লাভার পাথর থেকে রক্ষার জন্য কলাপাতা ব্যবহার করে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় আঠালো ভাত মুড়িয়ে রাখতে কলাপাতা ব্যবহার করা হয়।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ