শিরোনাম:
●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » কৃষি » পান চাষে আগ্রহী হয়ে উঠছে কৃষকরা
প্রথম পাতা » কৃষি » পান চাষে আগ্রহী হয়ে উঠছে কৃষকরা
শুক্রবার ● ১২ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পান চাষে আগ্রহী হয়ে উঠছে কৃষকরা

---গাইবান্ধা প্রতিনিধি :: আজ থেকে ২০ বছর আগে পান চাষে আগ্রহ হারিয়ে ফেলেছিল গাইবান্ধার কৃষকরা। এরপর যতই দিন যাচ্ছে ততই পানের দাম বেড়েই চলছে। সে কারণে ইদানিং পান চাষে আগ্রহী হয়ে উঠছে গাইবান্ধা সদরসহ উপজেলা গুলোর এক শ্রেণির কৃষক। গাইবান্ধার মধ্যবিত্ত শ্রেণির কৃষকরা বেসরকারি উন্নয়ন সংস্থার নিকট থেকে লোন নিয়ে পানের বরজ করছে। যে সকল পান চাষি বাপ দাদার ব্যবসা ছেড়ে দিয়ে ভিন্ন পেশায় জড়িয়ে পড়েছিল তারা আজ পান চাষাবাদে আগ্রহী হয়ে পড়েছে। বেশ কিছুদিন থেকে পানের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় পুনরায় পান চাষে ঝুকে পড়েছে কৃষকরা।
গাইবান্ধা সদর পলাশবাড়ী, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলায় পান চাষ বেশি হচ্ছে। কথা হয় সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পানচাষি বেলাল মিয়ার সাথে তিনি বলেন, এক সময় তার বাবার পানের বরজ ছিল। পানের দাম না থাকায় পান চাষ বন্ধ করে দেয় তারা। এরপর কৃষি কাজ শুরু করে। হঠাৎ পানের দাম বাড়তে থাকায় বেলাল মিয়া বেসরকারি উন্নয়ন সংস্থার নিকট থেকে লোন নিয়ে এক বিঘা জমিতে পান চাষ শুরু করে ৫ বছর আগে। শুরুতেই বেশি লাভ করতে না পারলেও গত দুই বছর ধরে খরচ বাদ দিয়ে প্রতি বছর তার আয় হচ্ছে ৫ লাখ টাকা। বেলাল জানান, গত বছর ৭ মাসে সে পান বিক্রি করেছে ৬ লাখ টাকার। এতে তার খরচ হয়েছে ২ লাখ টাকা। বর্তমান বাজারে প্রতি বিরা (একশত পান) পান বিক্রি হচ্ছে ২৫০ হতে ৩০০ টাকা দরে। পান চাষাবাদের উপকরণ হিসাবে বাঁশ, কাসিয়া খড়, পাটকাটি, সুতলি, সার ও কীটনাশক প্রয়োজন হয়। গাইবান্ধার সদরসহ উপজেলাগুলোর বাজারে প্রতি হাট বারের দিন পান বিক্রির আরদ বসে। কালিতলা বাজারের পান ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, এখন স্থানীয় পানের চাহিদা বেশি। এর আগে রাজশাহী, কুষ্ঠিয়া, পাবনা ও যশোরের পান আমাদের এলাকায় আসত। এখন আর আসে না। সে কারণে পান চাষিরা পানের বাজার দর ভাল পাচ্ছে।
কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ জানান, এই জেলার বেশ কিছু এলাকা পান চাষাবাদের জন্য অত্যন্ত উপযোগি। তিনি মনে করেন পান চাষাবাদ একটি দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া। এখন পান চাষাবাদে অনেক লাভ। সে কারণে ইদানিং পান চাষে আগ্রহী হয়ে উঠছে কৃষকরা।

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফরোজা খাতুন নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার শাখাহার ইউনিয়নের আলীগ্রামে এ ঘটনা ঘটে। আফরোজা খাতুন ওই গ্রামের আফাস উদ্দিনের মেয়ে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল শিশুটি। এ সময় পুকুরের সেচপাম্পের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়।





আর্কাইভ