শুক্রবার ● ১২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » খেলা » রোলবলের দুই বিভাগেই চ্যাম্পিয়ন লেজার
রোলবলের দুই বিভাগেই চ্যাম্পিয়ন লেজার
ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন ব্যবস্থাপনায় এবং ওরিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৮ম জাতীয় রোলার স্কেটিং চ্যাম্পিয়নশীপের রোলবল প্রতিযোগিতার পুরুষ ও নারী দু’বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে লেজার স্কেটিং ক্লাব। আজ শুক্রবার বিকেলে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে নারী বিভাগের ফাইনালে লেজার স্কেটিং ক্লাব ১-০ গোলে দিনাজপুর রোলার স্কেটিং অ্যাসোসিয়েশনকে হারিয়ে শিরোপা জিতে নেয়। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন তুবা। একই ভেন্যুতে পুরুষ বিভাগের ফাইনালে লেজার স্কেটিং ক্লাব ২-০ গোলে সুন্দরবন স্কেটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের পক্ষে গোল দু’টি করেন যথাক্রমে নওসিফ হোসেন ও মেহেদি হাসান।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি মো. শহিদুল্লাহ, মো. কামাল হোসেন, যুগ্ম সম্পাদক আশরাফুল আলম মাসুম, জুম্মন রাজ ও কোষাধ্যক্ষ মো. ফিরোজুল ইসলাম প্রমুখ।
৬ এপ্রিল থেকে শুরু হওয়া জাতীয় রোলার স্কেটিং চ্যাম্পিয়নশীপে দেশের ২৭টি স্কেটিং ক্লাব ও ২০টি জেলা/অ্যাসোসিয়েশনের প্রায় ১০০০ (এক হাজার) খেলোয়াড় অংশগ্রহন করেন।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল