শিরোনাম:
●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে স্কুলের দেয়ালে মৌচাক
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে স্কুলের দেয়ালে মৌচাক
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে স্কুলের দেয়ালে মৌচাক

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: এক বা একাধিক নয়, গুনে গুনে বড় বড় বিশটি মৌচাক। দুর থেকে দেখলেই গা ছমছম করে ওঠে। মৌমাছির গুনগুন শব্দ ও এলোমেলো ভাবে উড়ে চলা যেকোন মানুষকেই আকর্ষিত করে। গ্রামবাসী কিংবা পথচারী স্কুলটির পাশ দিয়ে যাবার মূহুর্তে দাঁড়িয়ে এক নজর দেখেন অবাক দৃষ্টিতে। প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে এতোগুলো মৌচাক থাকার পরেও বিদ্যালয়ের কোন শিক্ষার্থীকে একটি মৌমাছিও কামড় দেয়না।

সম্প্রতি সরেজমিন পাবনার চাটমোহর উপজেলা মূলগ্রাম ইউনিয়নের জগতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভবনের পেছনের দেয়ালে বড় বড় বেশ কয়েকটি মৌচাক। বেশ কয়েক বছর ধরেই মৌচাকগুলো এখানে থাকছে। সারা বছর ভবনটিতে মৌচাক থাকলেও শীত মৌসুমের শুরু থেকে বর্ষাকালের শুরুর মৌসুম পর্যন্ত সর্বাধিক পরিমান মৌমাছি এখানে থেকে থাকে। তবে স্কুল কর্তৃপক্ষ স্থানীয় জনসাধারনের চাপে মৌচাক থেকে মধু সংগ্রহ বন্ধ রেখেছে বলে জানা যায়। একটি ভবনে এতো গুলো মৌচাক কেন সে বিষয়ে কেউ কিছুই বলতে পারে না।

এ বিষয়ে জগতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন বলেন, বেশ কয়েক বছর ধরে বিদ্যালয়ের মূল ভবনের পেছনের দেয়ালে মৌচাকগুলো লেগে আসছে। ভবনের জানালার পাশে দুই একটি মৌচাক থাকায় বাচ্চারা একটু ভয় পায়। তবে কোন বাচ্চাকেই কখনও মৌমাছি কামড় দেয়না।
এই মৌচাকগুলো থেকে মধু সংগ্রহ করা গত দুই বছর থেকে বন্ধ রেখেছি। লোক দিয়ে মধু সংগ্রহ করতে গেলেই এলাকার অনেকেই এসে মধুর বিষয়ে নানা ধরনের বিব্রতকর কথা বলে। মৌমাছির মধু মৌমাছিই খেয়ে যায়।





আর্কাইভ