শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে সরকারী ১২ পুকুর খননে চলছে পুকুর চুরি
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে সরকারী ১২ পুকুর খননে চলছে পুকুর চুরি
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে সরকারী ১২ পুকুর খননে চলছে পুকুর চুরি

---বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের শরণখোলা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের পুকুর খনন প্রকল্প নিয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়ম কানুনের তোয়াক্কা না করেই দায়সারা ভাবে এই প্রকল্পের কাজ চলছে বলে স্থানীয়দের অভিযোগ ।২ টি পুকুর খনন কাজ স্থগিত রাখা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, শুষ্ক মৌসুমে পানি সঙ্কট দূরীকরণের লক্ষ্যে জেলা পরিষদের মালিকানাধীন ২০১৭-২০১৮ অর্থ বছরে শরণখোলা উপজেলার ৪ ইউনিয়নে পানি সংরক্ষণের জন্য ১২টি পুকুর পুনঃ খননের দায়িত্ব পান খুলনা ও গোপালগঞ্জের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এস.টি এন্ড এস.এস কনস্ট্রাকশন, এম.এস শেখ এন্টারপ্রাইজ এবং মেসার্স শামীম এন্টারপ্রাইজ নামের তিনটি প্রতিষ্ঠান। যার খনন ব্যয় প্রায় আড়াই কোটি টাকা। সম্প্রতি কদমতলা তালুকদার বাড়ী সরকারী পুকুর পুনঃখননের কাজের অগ্রগতি দেখেতে গেলে সেখানে শ্রমিক ছাড়া সংশ্লিষ্টদের কাউকেই দেখা যায়নি।

স্থনীয় বাসিন্দা ইয়াকুব আলী তালুকদার বলেন, এরকম পুকুর কাটা আমি কোন দিনও দেখিনি। একবার বৃষ্টি হলেই পাড় ভেঙ্গে পুকুরটি আগের মত ভরে যাবে। তাছাড়া এই কাজের নিয়ম কানুন কি আছে তা আমরা কেউ জানিনা।
দক্ষিণ সাউথখালী সরকারী পুকুরের জমি দাতা ডাঃ জাহাঙ্গীর আলম খাঁন, স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক হাওলাদার, ইউপি সদস্য জাকির হোসেন বলেন, আমাদের পূর্বের কাজের অভিজ্ঞতা মতে, সরকারী পুকুর খননে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে প্রধান করে একটি কমিটি করতে হয় এবং কাজের নিয়ম অনুযায়ী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ উক্ত কমিটিকে অবহিত করে কাজের শেষে ওই পুকুর কমিটির কাছে বুঝিয়ে দেয়ার নিয়ম আছে।

কিন্তুু এখানে কোন কমিটি হয়নি, দায়সারা ভাবে পুকুরের সামান্য মাটি কেটে শুধু পাড় বাঁধা হয়েছে। পুকুরের পাড়ে কোন ইটের রাস্তা ও গেইট নেই, সীমানা পিলার বসানো হলেও গোড়ায় ঢালাই নেই, দায়সারা কাটা তারের বেড়া, পিএসএফ, টেংকি কোনটাই নেই। পুকুরের চারপাশে বনায়নের জন্য দু-চারটি গাছের চার রোপন করা হলেও তা ইতোমধ্যে অধিকাংশ মরে গেছে। এছাড়া পুকুরটি খনন তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ওই দপ্তরের মেকানিক মোঃ রাজিব হোসেন ও মেশনম্যান মোঃ জয়নাল আবেদীনকে ৮ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। বগী পঞ্চায়েত বাড়ী সরকারী পুকুরের সুবিধাভোগী বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন পঞ্চায়েত ও রুস্তুম আলী খাঁন বলেন, উন্নয়নশীল সরকারের আমলে সরকারী অর্থ লুটপাট অনাকাঙ্খিত ও দুঃখজনক। আমরা কাজের স্টিমিট চেয়েছি কিন্তুু সংশ্লিষ্টরা দেয়নি। পুকুরের চর্তুপাশ কেটে ছেটে পরিস্কার করে খনন কাজ চালাচ্ছে ঠিকাদারের লোকজন।

তাই পুকুর খনননে বরাদ্ধ কৃত টাকা পুরো খরচ হচ্ছে না। সংশ্লিষ্টদের যোগসাজশে সরকারি লাখ লাখ টাকা আত্মসাত চলছে। বর্ষা মৌসুমে খনন কাজ শুরু করায় কোন সুফল ভোগ করতে পারবে না স্থানীয়রা। প্রকল্প তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের রহস্য জনক ভূমিকার কারণে সরকারের মুল উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে। অপরদিকে, খননের মেয়াদ ইতোমধ্যে শেষ হলেও কয়েকটি পুকুরের খনন কাজ এ পর্যন্ত শুরু করেননি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে দায়িত্বে থাকা প্রকৌশলী মেহেদী হাসান জানান, নিয়ম নীতি অনুযায়ী পুকুর খননের কাজ চলছে। কোথাও কোন অনিয়ম নেই। এছাড়া ১২টি পুকুরের মধ্যে জটিলতার কারণে ২ টি পুকুর খনন কাজ স্থগিত রাখা হয়েছে।

ফকিরহাট উপজেলা পরিষদের সকল নব-নির্বাচিতদের সংবর্ধনা

বাগেরহাট :: বাগেরহাটের ফকিরহাট অফিসার্স ক্লাব এর আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান স্বপন কুমার দাশ, ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহীদ ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও ৮টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগন সহ বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা, অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ পুষ্পেন কুমার শিকদার, মৎস্য অফিসার অভিজিৎ শীল, নির্বাচন অফিসার এস এম হাবিবুর রহমান, ডাঃ শাহরিয়া শামীম, কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত প্রমূখ। এসময় ইউপি চেয়ারম্যানগন এস এম আবুল হোসেন, মোঃ রেজাউল করিম ফকির, কাজি মোঃ মহসিন, খান শামিম জামান পলাশ, এ্যাডঃ হিটলার গোলদার, মোঃ শহিদুল ইসলাম, বেতাগা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার সাঈদা দিলরুবা সুলতানা, খাদ্য নিয়ন্ত্রক অফিসার হামিদা পারভীন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, গনমাধ্যমকর্মী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ