মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ » গাবতলীতে ৩য় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ : ধর্ষক উজ্জল গ্রেফতার
গাবতলীতে ৩য় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ : ধর্ষক উজ্জল গ্রেফতার
বগুড়া প্রতিনিধি :: বগুড়ার গাবতলীতে ৩য় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক উজ্জ্বল মিয়া (৩০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার রাতে থানা পুলিশ সুকৌশলে নিজ বাড়ী থেকে ধর্ষক উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করে এবং ঐ রাতেই শিশুকন্যার পিতা শাহিন আলম বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছে। গ্রেফতারকৃত উজ্জ্বল নাড়ুয়ামালা ইউনিয়নের জয়ভোগা মধ্যপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে গত ১৯এপ্রিল সন্ধ্যা রাঁতে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের জয়ভোগা মধ্যপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে উজ্জ্বল মিয়া গত ১৯ এপ্রিল সন্ধ্যা রাতে তার বাড়ীর নিকট আব্দুল আজিজের ছেলে মহাসিনের নির্মানাধীন পাকা ঘরে নিয়ে প্রতিবেশী শাহিন আলমের শিশুকন্যা ৩য় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। ঐ সময় মেয়ের মা ও বাড়ীর লোকজন মেয়েকে খোজাখুজির এক পর্যায়ে ঐ নির্মানাধীন পাকা ঘরে ধর্ষক উজ্জ্বলকে উলঙ্গ অবস্থায় দেখা মাত্রই উজ্জল পালিয়ে যায়। এ সময় ঐ ছাত্রীকে বাড়িতে নিয়ে আসে এবং পূর্বে ঘটনা গুলো শিশু কন্যার মা-বাবা ও বাড়ীর লোজনদেরকে বলে। শিশু কন্যা আরও জানায়, উজ্জ্বল গত ৩মাস পূর্বে বাদীর শিশু কন্যাকে চাকু দিয়ে জবাই করার ভয় দেখিয়ে সন্ধ্যা রাতে উজ্জলের বাড়ীতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। এরপর আবারও গত কয়েকদিন পর বেলা সাড়ে ৪টায় মাঠ থেকে ছাগল আনতে গেলে ধর্ষক উজ্জল ঐ শিশুকন্যাকে কাচি দিয়ে গলা কেটে হত্যার ভয় দেখিয়ে জঙ্গোলের ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা করলে লোকজনের ভয়ে ধর্ষক পালিয়ে যায়। গত সোমবার রাতে থানা পুলিশ ধর্ষক উজ্জ্বল মিয়াকে সুকৌশলে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে। এ ঘটনায় গত সোমবার শিশুকন্যার পিতা শাহিন আলম বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আজ মঙ্গলবার ধর্ষক উজ্জ্বল মিয়াকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষিতা শিশুকন্যাকে ডাক্তারী পরিক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা