শিরোনাম:
●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ মে ২০১৯
প্রথম পাতা » কৃষি » আগে আমাদের কেউ দাম দিত না এখন দেয়
প্রথম পাতা » কৃষি » আগে আমাদের কেউ দাম দিত না এখন দেয়
শুক্রবার ● ১০ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগে আমাদের কেউ দাম দিত না এখন দেয়

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি  :: পাবনার চাটমোহরের গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর গ্রামের মৃত শমসের প্রাং এর ছেলে আলেপ হোসেনের বাড়িতে ৯ মে বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় পৌছি তখন শাবানা, নার্গিস, ববিতা, মনি, খুশী, সাথী, হাঁসি, লাবনী, শায়লা, কাজলী, মরিয়ম, পাখি, সোনিয়া, বৃষ্টি, মৌসুমী এমন মনোহরা নামের গাভী গুলো আয়েশ করে শুয়ে শুয়ে জাবর কাটছিল। আলেপকে ডাকতেই বাড়ির মধ্য থেকে তার স্ত্রী শিল্পীয়ারা পারভীন বেড়িয়ে এসে জানান, মাঠে ঘাস কাটতে গেছেন তার স্বামী। কিছুক্ষণের মধ্যে গাভীর খাবার ঘাস নিয়ে বাড়ি ফিরলে কথা হয় আলেপ ও শিল্পীয়ারার সাথে।
একটা গাভী থেকে পঞ্চাশটি গরুর মালিক হওয়া ¯œাতোকোত্তর ডিগ্রীধারী উনচল্লিশ বছর বয়স্ক আলেপ তার সফলতা প্রসঙ্গে বলেন, “২০০৭ সালে পাবনার এডওয়ার্ড বিশ^বিদ্যালয় কলেজ থেকে ইতিহাস বিষয়ে এম এ ডিগ্রী অর্জন করার পর বেসরকারী সংস্থা ব্রাক, সৌর বিদ্যুৎ বিপনন, ও গার্মেন্টস এ কিছুদিন কাজ করি। এর কোনটিই ভাল লাগে না। তখন বাড়ি ফিরে গরুর খামার করার স্বপ্ন দেখি। এমন সময় বাবা আমাদের পৃথক করে দেন। পৈত্রিক সংসারের ভাগ বাটোয়ারায় আমি একটি দুগ্ধবতী গাভী পাই। তখন বাড়ি বাড়ি থেকে অপেক্ষাকৃত কম দামে মানুষের গাভীর দুধ কিনে ও আমার গাভীর দুধ ব্রাকের স্থানীয় চিলিং সেন্টারে বিক্রি শুরু করি। ভালই লাভ হতে থাকে। এর পর ৮২ হাজার টাকা দিয়ে আরেকটি গাভী কিনি। এ গাভীটিও প্রতিদিন প্রায় ৩০ লিটার দুধ দিতে থাকে। এটি ২০০৯ সালের কথা। ধীরে ধীরে বাড়তে থাকে গাভীর সংখ্যা। এঁড়ে বাছুর গুলো বড় করে বিক্রি করি আর বকনা বাছুর গুলো পালন করতে থাকি। দশ বছরের মাথায় আমার খামারে গাভী ও বাছুরের সংখ্যা ৫০ এ এসে দাড়ায়। এর মধ্যে কয়েকদিন পূর্বে সাতটি সহ এ পর্যন্ত অনেক ষাঁড়, গাভী বিক্রি করে প্রায় সাত বিঘা জমি কিনেছি। দশ বছর পূর্বে আমার একটা মাত্র টিনের ঘর ছিল। এখন তিন তলা ভিত দিয়ে চার রুমের ছাদওয়ালা বাড়ি করেছি। সব মিলিয়ে এখন আমি অনেক ভাল আছি”।
তিনি আরো বলেন, “এর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এখনো প্রতিদিন সকালে উঠে গরু গুলোর পরিচর্যা করি, দুই বার দুধ দোহন করি, গরু গুলোকে গোসল করাই, পানীয় পরিবেশন করি এবং আমাদের গ্রামে অবস্থিত ব্রাকের চিলিং সেন্টারে দুধ দিতে যাই। এখন আমি আমার গাভী গুলো থেকে প্রতিদিন প্রায় ২শ লিটার দুধ পাচ্ছি। এসব কাজে সহযোগিতার জন্য দুই জন মানুষ রাখা আছে। তারা ঘাস বোনা কাটাসহ অন্যান্য কাজে আমাকে সহায়তা করে। খাওয়া পরা ছাড়াও তাদের মাসে দশ হাজার টাকা করে বেতন দেই। বাড়িতে বায়ো গ্যাস প্লান্ট স্থাপন করেছি। গমের ভূষি, ভুট্রার গুড়া, নাড়িকেলের খৈল সহ গরুর অন্যান্য খাদ্য বাবদ প্রতিদিন প্রায় ৫ হাজার টাকা খরচ হয়। এ ছাড়া অন্যান্য খরচ তো আছেই। এলাকার অনেক খামারী এখন আমার কাছে পরামর্শ নিতে আসে। রোগ ব্যাধী সম্পর্কে তিনি বলেন, গাভীর ওলান ফোলা ও ক্ষুরা রোগ বেশি হয়। তবে বড় গাভী গুলোর শরীরের মধ্যে বোলাস ঢুকিয়ে দেয়া আছে। সূর্যমুখী প্রাণী সম্পদ কর্তৃপক্ষ ঢাকা থেকেই গাভী গুলো মনিটরিং করেন। যখন কোনটি কোন অসুখ বিসুখে আক্রান্ত হতে যায় তখন তারা আমার মোবাইলে মেসেজ দেন। আমি ব্রাকের চিকিৎসকের স্মরণাপন্ন হই। তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেন। খামারের কাজে আমার স্ত্রী সার্বক্ষনিক ভাবে আমাকে সহায়তা করেন”।
আলেপের স্ত্রী শিল্পীয়ারা বলেন, “সাংসারিক কাজে সারাদিন বাড়িতেই থাকি আমি। বার বার গরু গুলো দেখাশুনা করি। এ ছাড়া যখন শ্রমিকেরা থাকে না তখন গরু গুলোর পরিচর্যা করি, ঘড় পরিষ্কার করি, খাবার দেই, পানি দেই, কোন গরুর কোন সমস্যা হলো কিনা দেখি। আমাদের দুইটি মেয়ে। বড় মেয়ে আইরিন সুলতানা চাটমোহর পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী আর ছোট মেয়ে সুমাইয়া আফরিন জান্নাতি’র বয়স ৩ বছর। সংক্ষেপে বলতে গেলে আমরা খুব ভাল আছি”। হাস্যোচ্ছলে তিনি আরো বলেন, “আগে আমাদের কেউ দাম দিত না এখন দেয়”।





কৃষি এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ

আর্কাইভ