শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাহাড়ে ২৪ ঘন্টার ব্যবধানে ২ খুন : বাঙ্গালহালিয়ায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাহাড়ে ২৪ ঘন্টার ব্যবধানে ২ খুন : বাঙ্গালহালিয়ায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
সোমবার ● ২০ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাহাড়ে ২৪ ঘন্টার ব্যবধানে ২ খুন : বাঙ্গালহালিয়ায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

---বান্দরবান প্র‌তি‌নি‌ধি :: বান্দরবানে এক আওয়ামীলীগ ক‌র্মি‌কে হত্যার ২৪ ঘন্টা না পেরুতেই পাহাড়ের অস্ত্রধারী আঞ্চলিকদলীয় সন্ত্রাসীদের হাতে আবারো হত্যার শিকার হলো আরেক যুবলীগ নেতা। এবার রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গাল হালিয়া ইউনিয়নের আট নং ওয়ার্ডে আঞ্চলিকদলীয় অস্ত্রধা‌রী সন্ত্রাসীরা ওয়ার্ড যুবলীগের সভাপতি ক্যহ্লা‌ চিং মারমাকে গুলি করে হত্যা করেন।
রবিবার দিবাগত রাত (১৯ মে) সোয়া ১১ টায় ৮নম্বর ওয়ার্ডের নাইক্যছড়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে ব‌লেন, ধারণা করা হচ্ছে পিসিজেএসএস (মুল) এর সন্ত্রাসীরাই ক্য হ্লা‌চিং মারমা‌কে হত্যা করেছে। তিনি ব‌লেন, নিহত যুবলীগ নেতার নিজ ঘরে সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
এদিকে, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের টিম গেছে বলেও জানিয়েছেন ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা।
স্থানীয়রা জানান, নিহত যুবলীগ নেতাকে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় থেকেই মেরে ফেলার হুমকিম দিয়ে আসছিলো আঞ্চলিক সংগঠন পিসিজেএসএস এর নামধারী একদল সন্ত্রাসী।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমরা ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে দিয়েছি। তারা ফিরে আসলে ঘটনার বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, এই ঘটনার মাত্র ২৩ ঘন্টা আগে বান্দরবানের রাজ‌বিলা ইউ‌নিয়‌নে বাসা থেকে ডেকে নিয়ে  আ’লীগ ক‌র্মি ক্য‌চিং থোয়াইকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পাহা‌ড়ি অস্ত্রধারী সন্ত্রাসীরা।

প্রসঙ্গত, গত ৯ মে ২ নম্বর রাবার বাগান এলাকায় সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)’র সমর্থক জয় মনি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। এর আগেও গত ৭ মে সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস)’র কর্মী বিনয় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। এ ছাড়া অপহরণ করা হয় পুরাধন তঞ্চঙ্গ্যা নামের অপর এক কর্মীকে, এখনো তার কোনো লা‌শের খোঁজ পাওয়া যায়নি।
এ হত্যাকাণ্ডের ঘটনায় রাঙামাটি বান্দরবান এর সীমান্তবর্তী রাজ নীলা ও বাঙ্গালহালিয়া এলাকায় একের পর এক হত্যাকান্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

লামায় পাহাড়ের ঢালু থেকে পড়ে শ্র‌মি‌কের মৃত্যু

বান্দরবান প্র‌তি‌নি‌ধি :: বান্দরবা‌নের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম মিজঝিরি এলাকায় পাহাড়ের গাছ কাটতে গিয়ে পাহাড় থে‌কে প‌ড়ে এক কাঠ শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম আব্দুল গফুর (৩৫)। নিহত কাঠ শ্র‌মিক লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৪নং ওয়ার্ড ধূইল্যাছড়ি এলাকার নুর হোসেনের ছেলে।
এলাকা বা‌সিদের ধারণা রবিবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৫টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের জানান, ‌নিহত আব্দুল গফুর আরও কয়েক জন কাঠ শ্রামক‌কে সাঙ্গে নিয়ে পার্শ্ববর্তী গজালিয়া ইউনিয়নের মিজঝিরি এলাকায় পাহাড়ে গাছ কাটতে যায়। উঁচু পাহাড়ে গাছ কাটার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে গে‌লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলটি অনেক দুর্গম এলাকা হওয়ায় লাশ বাড়িতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। রাত ১০টার পরে বিষয়টি জানাজানি হলে লামা থানার পুলিশ রাত সাড়ে ১১টায় নিহতের বাড়িতে পৌঁছায়।
ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে ব‌লেন, লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম মিজঝিরি এলাকায় পাহাড়ে গাছ কাটতে গিয়ে পাহাড় থে‌কে প‌ড়ে কাঠ শ্রমিকের মৃত্যুর হয়। খবর পাওয়ার স‌ঙ্গে স‌ঙ্গে আমরা রাত সাড়ে ১১টায় নিহতের বাড়িতে উপস্থিত হয়ে শ্র‌মি‌কের মৃত্যুর বিষয়‌টি তদন্ত করেছি। নিহ‌তের লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠা‌নো হয়েছে এবং এক‌টি (ইউ‌ডি) মামলা দা‌য়ের করা হ‌য় ।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু
রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক
রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)